শিরোনাম
চান্দ্রা ইয়াকুব আলী স্মরক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সোলায়মান পাটওয়ারী নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু শেরপুরে ইয়াবাসহ আটক ১ ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার শেরপুরে একাধিকবার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা ; গর্ভপাত ঘটানোর অভিযোগ এক সন্তানের জনকের বিরুদ্ধে দুটি আমের জন্য মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিক নির্যাতন দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ নোয়াখালীতে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত জমিরীগঞ্জ থানা-র উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল,সাধারণ মানুষের স্বস্তি পত্নীতলায় পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
রবিবার ২৪ মে ২০২৬
রবিবার ২৪ মে ২০২৬

পারফিউম আমদানিতে বছরে শতকোটি টাকা খরচ

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সুরভি যেন নিমিষে বদলে দেয় চারপাশ। মনোমুগ্ধ করে তোলে যে কোনো মুহূর্ত। দেশিয় উৎপাদনের চেয়ে সৌরভে মাতোয়ারা হতে দেশিয় সুগন্ধী পণ্যের বাজার এখনও আমদানিনির্ভর। তাই কৃত্রিম সুঘ্রাণের জন্য বছরে প্রায় একশ' কোটি টাকা খরচ করতে হচ্ছে বাংলাদেশকে।


আদিম মানুষের বসবাস ছিল সৌরভের রাজ্যে। প্রকৃতির নিজেরই আছে সুঘ্রাণ। পাতা, ফুল, জল-জমিনের ঘ্রাণে যে মানুষের জীবন, সেখানে আধুনিক প্রসাধনীর প্রয়োজন পড়লো কবে? যখন প্রকৃতি হারাতে শুরু করেছিল নিজের রূপ-রস-গন্ধ। বাড়তে শুরু করেছিল জনসংখ্যার ঘনত্ব। মনুষ্য বর্জ্য হয়ে উঠছিল অস্বস্তির কারণ।


রাজণ্যদের আভিজাত্যের প্রকাশ ছিল সুগন্ধি। কিন্তু মানুষের সচ্ছলতা উপযোগের সূচক বাড়াতে, সমাজের সকল অংশের মধ্যেই সুগন্ধির ঘ্রাণ নেয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকে।


একজন সুগন্ধী ব্যবহারকারী বলেন, 'আমি সুগন্ধি ব্যবহার করি কারণ আমার থেকে দুর্গন্ধ পেয়ে কেউ যেন আমার দিকে খারাপ কোনো রিঅ্যাকশন না দেয়। আর এর জন্য আমার কনফিডেন্স অবশ্যই বাড়ছে। আমাদের আবহাওয়া অনেক গরম, আমরা ঘামি বেশি, সেজন্য আমাদের আতর বা পারফিউম ব্যবহার করা বেশি জরুরি।'


বিপণন গবেষণা বলছে সুগন্ধি বাজারের আকার ছিল প্রায় ৪০.১৩ বিলিয়ন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৬৪.৪১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের সুগন্ধি পণ্য মূলত আমদানি নির্ভর। ফ্রান্স, ইতালি, মধ্যপ্রাচ্য, ভারত, এবং আমেরিকা থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকার বেশি সুগন্ধি আমদানি করা হয়।


১৯৪০ এর দশকে ঢাকায় সুগন্ধি ব্যবসা শুরু হয় মিটফোর্ট এলাকাকে ঘিরে। এখানে বিস্তার ঘটেছে সুগন্ধি বাণিজ্যের।


একজন ব্যবসায়ী বলেন, 'আমাদের এখানে ৫০ মিলিগ্রাম থেকে শুরু হয়। যারা ব্যবসা করে তারা এক কেজে থেকে ১০০ কেজি পর্যন্ত নিয়ে যায়। প্রতিটি পারফিউম কোনো না কোনো গাছের নির্যাস থেকেই তৈরি হয়।'


সুগন্ধি আমদানিতে দাপ্তরিক নানাবিধ জটিলতার মুখোমুখি হতে হয়। এই প্রক্রিয়া সহজীকরণের দাবি করছেন ব্যবসায়ীরা।


বাংলাদেশ ক্যামিক্যাল এন্ড পারফিউম মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম টিটো বলেন, 'মালেয়শিয়াতে একজন ব্যবসায়ী কোম্পানি খুলতে চাইলে বা আমদানিকারক লাইসেন্স করতে চাইলে তাকে তিন দিনের মধ্যে সেই লাইসেন্স দেয়া হয়। কিন্তু আমাদের দেশে এই লাইসেন্স করতে প্রায় মাসের পর মাস অপেক্ষা করতে হয়। সেজন্য অনেক বিদেশি উদ্যোক্তা যখন এই সিস্টেম জানে তখন বিমুখ হয়।'


বাংলাদেশ ক্যামিক্যাল এন্ড পারফিউম মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন বলেন, 'একশ কোটি টাকা খরচ করে আমি একটা গোডাউন তৈরি করলাম, করার পর সেই গোডাউনের লাইসেন্সের জন্য ডিসি, টিএনও এর অফিসে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে ঘুরতে ঘুরতে আমর দুই বছর পার হয়ে গেলো, এটা হলে তো আর ব্যবসা করা সম্ভব না। ব্যবসায়ীদের সুবিধা দিতে হলে কিছু আমলাতন্ত্রের জটিলতা শিথিল করতে হবে।'


রাজস্ব বিভাগের তথ্য জানাচ্ছে, ২০২০-২১ অর্থবছরে সুগন্ধি আমদানি বেড়েছে প্রায় ২০ শতাংশ, যার মূল্যমান প্রায় এক হাজার কোটি টাকারও দেশে বর্তমানে অনলাইনসহ প্রায় ছয় হাজার সুগন্ধির দোকান আছে। বিএসটিআই এর ২৯৯টি পণ্যের মধ্যে সুগন্ধি না থাকায় এতদিন কোনো মান পরীক্ষা ছাড়াই বাজারে বিক্রি হয়ে আসছে। তবে ভোক্তাদের স্বার্থে সুগন্ধি নিয়ে একটা গ্রহণযোগ্য মান প্রক্রিয়াধীন রয়ে বলে জানিয়েছে বিএসটিআই।


বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ পরিচালক প্রকৌশল মো. সাইদুল ইসলাম বলেন, 'আমরা উদ্যোগ নিয়েছি, আবার আমাদের প্রসাধনীর যে টেকনিক্যাল কমিটি আছে, সেই কমিটিতে আমরা তিন থেকে চারটা মান চূড়ান্ত করেছি। অচিরেই সরকার এটা গেজেটভুক্ত করবেন। তখন আমদানি করলে বা দেশেই তৈরি করলে আমাদের ল্যাবে মান পরীক্ষা করা হবে। সেখানে উত্তীর্ণ হলেই এটা তৈরি করতে পারবে বা বাজারজাত করতে পারবে।'


সুগন্ধি ব্যবহার এখন আর বিলাসিতা নয়। প্রয়োজনের কারণেই এর প্রতি বাড়তি নজর দেন অনেকে। তবে, দেশে উৎপাদন না হওয়ায় পুরোটাই আমদানি নির্ভর। ফলে ডলার সংকট এবং বেশি করহারের কারণে এর পেছনে খরচ করতে হয় বেশি মূল্য। তাই ব্যবসায়ীরা বলছেন এই খাতে বাড়তি বিনিয়োগ এবং বেশি সুযোগ-সুবিধা দেয়া হয়, তাহলে স্বল্পদামে যেমন দেশের চাহিদা মেটাবে, তেমনই রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ে অবদান রেখে সুগন্ধি ছড়াবে অর্থনীতিতে।'


আরও খবর




চান্দ্রা ইয়াকুব আলী স্মরক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সোলায়মান পাটওয়ারী

পূর্বাচল ভূমি অফিসে কানুন‌গোর বিরু‌দ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তদন্তের দা‌বি

নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকে সেরাদের তালিকায় শিক্ষক-কর্মকর্তারা

শেরপুরে ইয়াবাসহ আটক ১

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

রামপালে ফ্যাসিবাদী অপশক্তির উত্থান আর হতে দেওয়া হবে না: কাজী জাহিদুল ইসলাম

ঈদকে ঘিরে গাইবান্ধায় র‍্যাব-১৩’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মনপুরার ফকিরহাট বাজারে ৮ পিছ ইয়াবাসহ ১ যুবক আটক!ক্ষোভ এলাকাবাসীর

কাশিমপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত বৃদ্ধ বাবা, পরিবারের আচরণে বিতর্ক

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ইউপি প্রশাসক আশরাফ হোসেন

শেরপুরে একাধিকবার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা ; গর্ভপাত ঘটানোর অভিযোগ এক সন্তানের জনকের বিরুদ্ধে

মুক্তাগাছায় কলা ব্যবসায়ীকে গলাটিপে হত্যা

আধুনিক গাজীপুর গড়ার প্রত্যয়: ১৮তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

দুটি আমের জন্য মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিক নির্যাতন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে