শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

পূর্বাচল ভূমি অফিসে কানুন‌গোর বিরু‌দ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তদন্তের দা‌বি

প্রকাশিত:রবিবার ২৪ মে ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৪ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রূপগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিসের কানুনগো দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। পূর্বাচল উপশহর প্রকল্প এলাকায় জমি অধিগ্রহণ, নামজারি ও রেকর্ড সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সেবায় অনিয়মের অভিযোগ এনে স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি (মিউটেশন) ও রেকর্ড সংশোধনের বিভিন্ন ফাইল অনুমোদনের ক্ষেত্রে ঘুষ ছাড়া কাজ হয় না। সেবাপ্রার্থীদের কাছ থেকে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। যারা অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন, তাদের ফাইল ‘অসম্পূর্ণ কাগজ’ বা ‘রেকর্ড গরমিল’ দেখিয়ে দীর্ঘদিন আটকে রাখা হয়। পরে অনেককে দালালচক্রের মাধ্যমে কাজ করাতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভূমি অফিসের একাধিক সূত্রের দাবি, অফিসের কার্যক্রমে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং সেখানে কানুনগোর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। অভিযোগ রয়েছে, অফিসে তাঁর প্রভাব এতটাই বেশি যে গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি করা হয়।

এদিকে কানুনগো দেলোয়ার হোসেনের জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, সরকারি চাকরির বেতনের তুলনায় তাঁর জীবনযাত্রা ও সম্পদের পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ। রূপগঞ্জ ও আশপাশের এলাকায় তাঁর ও পরিবারের সদস্যদের নামে জমি ও সম্পদের তথ্য পাওয়া গেছে বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে ব্যাংক লেনদেন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তবে এসব অভিযোগের স্বপক্ষে কোনো নথি প্রকাশ করা হয়নি।

আরও অভিযোগ রয়েছে, তাঁর পরিবারের সদস্যদের ব্যয়বহুল জীবনযাপন এবং সন্তানদের অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার খরচের উৎস নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পূর্বাচল এলাকায় বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে একটি শক্তিশালী প্রভাববলয় তৈরি করেছেন দেলোয়ার হোসেন। নামজারি শুনানিসহ বিভিন্ন কাজে সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও রয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কানুনগো দেলোয়ার হোসেন। বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি নিয়ম মেনেই দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।”

এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীরা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ