শিরোনাম
সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬
পরিষেবা লাইন স্থাপনে চরম দুর্ভোগে মানুষ

পাতাল রেল প্রকল্প: '২৬ এ শেষের কথা থাকলে ঠেকবে ২০৩০ সালে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঢাকার প্রথম পাতাল রেলের স্টেশন নির্মাণের আগে পরিষেবা লাইন প্রতিস্থাপন করতে গিয়ে প্রগতি স্মরণির নদ্দা, বসুন্ধরা গেইট, কুড়িল এলাকায় চলাচলকারী মানুষের দুর্ভোগ উঠেছে চরমে। প্রকল্প পরিচালক বলছেন, শিগগিরই ভোগান্তি শেষ করতে স্টেশন নির্মাণের সময় বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে। ২০২৬ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও যাত্রী সেবা দেয়া যাবে ২০৩০ সাল নাগাদ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতি শহরের জন্য বেশি কার্যকর হতে পারে মনোরেলের মতো হালকা গণপরিবহন।


প্রগতি স্মরণীর যানজট পুরোনো। তবে সম্প্রতি তা রূপ নিয়েছে অসহনীয় দুর্ভোগে, যার অন্যতম কারণ দেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন-১। স্টেশন নির্মাণের জন্য পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলছে রাস্তার দু'পাশ দিয়ে।


পূর্বাচল আর এয়ারপোর্ট, এই দু'দিক থেকে আসা পাতাল আর এলিভেটেড অংশ যেখানে মিলিত হবে সেই ট্রানজেকশন পয়েন্ট হয়ে নদ্দা, নতুন বাজার অংশের স্টেশনের পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ এখনও চলমান। আর এ কারণে বসুন্ধরা গেইটের দু'প্রান্ত কুড়িল আর নদ্দার দিক থেকে আসা যানবাহনগুলোর জট লেগেই থাকে।


একজন পথচারী বলেন, 'প্রতিদিনই এই জ্যাম। আমাদের কষ্টের শেষ নেই। অন্য সময়ও জ্যাম থাকতো। তখন ৪০ থেকে ৪৫ মিনিট লাগতো। এখন এক থেকে দেড় ঘণ্টার মতো লাগে।'


এমআরটি লাইন-১ এর প্রকল্প পরিচালক আবুল কাশেম ভূইয়া বলছেন, সিপি-৫ প্যাকেজের পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলতি মাসেই শেষ হবে। কিন্তু ভোগান্তি কি শেষ হবে? কারণ ওপেন কাট পদ্ধতিতে স্টেশন নির্মাণে শুরু হলে সাময়িকভাবে বন্ধ হতে পাড়ে সড়ক।


আবুল কাশেম ভূইয়া বলেন, 'নতুন বাজার থেকে নদ্দা হয়ে ট্রানজিশন পয়েন্ট জোয়ার সাহারা পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল। কিন্তু সপ্তাহখানেক বেশি সময় লাগতে পারে।'


যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, 'প্রগতি সরণি রাস্তাটা কিন্তু অত্যন্ত সংকীর্ণ। যদিও এটি ছয় লেনের তবুও তার আশেপাশে ভূমি ব্যবহারের ঘনত্ব যে পরিমাণে সেজন্য এখানে অনেক যানজট হবে।'


এমআরটি লাইন-১ এর প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রুটে থাকবে ১২টি স্টেশন। আর প্রায় সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড পূর্বাচল রুটে একটি ভূগর্ভস্থসহ থাকবে নয়টি স্টেশন। টানেল বোরিং মেশিন বা টিবিএম এর মাধ্যমে মাটির ১০ থেকে ১২ মিটার নিচে চলবে খনন কাজ। প্রতিদিন ৮ থেকে ১২ মিটার মাটি খনন করে এগিয়ে যাবে মেশিনটি। তবে, গুরুত্বপূর্ণ এই টিবিএম এখনও কেনা হয়নি। তাই, প্রকল্প পরিচালকের কাছে এখন টেলিভিশনের প্রশ্ন ছিল, কতদূর এগোলো সেই প্রক্রিয়া? আর যাত্রীসেবাই বা শুরু হতে পারে কবে থেকে?


এমআরটি লাইন-১ এর প্রকল্প পরিচালক আবুল কাশেম ভূইয়া বলেন, 'বর্তমানে নেগোসিয়েশন চলমান অবস্থায় আছে। আগামী সপ্তাহের মধ্যেই এটা সিদ্ধান্ত হয়ে যাবে। এখানে মোটামুটি ডিজাইন আর ম্যানুফিকচার এক বছর সময় লাগার কথা। সত্য কথা বলতে আন্ডারগ্রাউন্ড প্যাকেজগুলোর মেয়াদ পাঁচ বছর হয়। সে হিসেব করে জানুয়ারি ২০২৫ থেকে চালু হতে সে সময় লাগবে।'


স্বয়ংক্রিয় মেট্রোরেলের পরিচালনা কিংবা রক্ষণাবেক্ষণের জন্য অগ্রাধিকারের আওতায় ছিল ডিপো তৈরির কাজ। প্রায় ৯০ একর জায়গায় উঁচু নিচু অংশ বালি দিয়ে ভরাট করে কাজের অগ্রগতি প্রায় ৯০ শতাংশ। এখন বালুর স্তর শক্ত করার সাথে চলছে রোলার আর গ্রেডার দিয়ে সমান করার কাজ।


এমআরটি লাইন-১ এর উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ মোমেনুল ইসলাম মৃধা বলেন, 'আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আগামী আগস্টের আগেই সিপি-০২ কন্ট্রাক প্যাকেজের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। সে চেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে।' 


আরও খবর




সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬