
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে "চলো অভ্যাস বদলাই" প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি একেএম আশিকুল হক মানিক প্রমুখ। এছাড়াও অভিযানে স্কাউট সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং ফুলপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন। অভিযান চলাকালে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবৃদ্ধি রোধে লিফলেট বিতরণের মাধ্যমে পৌরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।




























