শিরোনাম
দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরস্কৃত হলেন মুরাদনগর থানার এসআই কুসুম বড়ুয়া দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

প্লাস্টিকের দখলে টাঙ্গুয়ার হাওর,বিলুপ্তির পথে বাঁশ-বেতের চাই নির্মাণশিল্প

প্রকাশিত:সোমবার ০৬ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ০৬ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ:দেশের অন্যতম রামসার জলাভূমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওর একসময় ছিল পরিবেশবান্ধব বাঁশ-বেতের তৈরি চাইয়ের অন্যতম কেন্দ্র। হাওরপাড়ের শত শত পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশ-বেতের বিভিন্ন ধরনের চাই তৈরি করে জীবিকা নির্বাহ করত। বর্ষা মৌসুম এলেই কারিগরদের বাড়িতে বসত চাই তৈরির ধুম।স্থানীয় জেলেদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকেও এসব চাই কিনতে আসতেন ক্রেতারা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই ঐতিহ্য আজ অস্তিত্ব সংকটে। প্লাস্টিকের তৈরি চাইয়ের দাপটে হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের শতবর্ষী বাঁশ-বেতের চাই নির্মাণশিল্প।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের পর থেকে টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিকের তৈরি চাইয়ের ব্যবহার দ্রুত বাড়তে শুরু করে। এরপর বিভিন্ন উৎস থেকে এসব চাই সরবরাহ হয়ে বর্তমানে হাওরের অধিকাংশ জেলের ব্যবহৃত প্রধান মাছ ধরার উপকরণে পরিণত হয়েছে। অথচ এর আগে টাঙ্গুয়ার হাওরে মাছ আহরণের জন্য হাওরপাড়ের কারিগরদের হাতে তৈরি বাঁশ-বেতের বিভিন্ন ধরনের চাই-ই ছিল জেলেদের প্রধান ভরসা। ফলে এই কুটিরশিল্পের সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য পরিবারের জীবিকা।স্থানীয়দের দাবি, টাঙ্গুয়ার হাওরের বাইরে আগে থেকেই প্লাস্টিকের চাইয়ের ব্যবহার থাকলেও ইজারাদারি ও প্রকল্প ব্যবস্থাপনা চলাকালীন সময়ে হাওরে এসব প্লাস্টিকের চাই ব্যবহার কার্যত নিষিদ্ধ ছিল। সে সময় হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে দেশীয় বাঁশ-বেতের তৈরি চাই ব্যবহারে গুরুত্ব দেওয়া হতো। তবে ইজারাদারি ব্যবস্থাপনার সময় হাওরপাড়ের সাধারণ মানুষ এমনিতেই হাওরে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। পরবর্তীতে ইজারাদারি ব্যবস্থা বিলুপ্ত এবং প্রকল্প ব্যবস্থাপনা শেষ হওয়ার পর প্লাস্টিকের তৈরি চাইয়ের ব্যবহার দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে একদিকে পরিবেশবান্ধব দেশীয় চাইয়ের ব্যবহার কমে যায়,অন্যদিকে ঐতিহ্যবাহী বাঁশ-বেতের চাই নির্মাণশিল্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।এই পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগীদের একজন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদুর গ্রামের বাঁশ-বেতের চাই নির্মাতা আব্দুল হেলিম। একসময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাঁশ-বেতের চাই তৈরি করেই জীবিকা নির্বাহ করতেন। বর্ষা মৌসুম এলেই তাঁদের বাড়িতে চাই তৈরির ব্যস্ততা শুরু হতো। কিন্তু বর্তমানে সেই কাজ প্রায় বন্ধ হয়ে গেছে।আব্দুল হেলিম বলেন,একসময় আমি ও আমার পরিবারের সবাই মিলে বাঁশ-বেতের চাই তৈরি করে সংসার চালাতাম। কিন্তু এখন প্লাস্টিকের চাইয়ের কারণে আমাদের তৈরি চাইয়ের আর আগের মতো চাহিদা নেই। বাঁশ ও বেতের দাম বেড়েছে,অথচ ন্যায্য মূল্য পাওয়া যায় না। বাধ্য হয়ে এই পেশা ছেড়ে জীবিকার তাগিদে ঢাকায় চলে এসেছি। এখন আর আমাদের পরিবারের কেউ এই কাজ করে না। পূর্বপুরুষের এই পেশা হারিয়ে যেতে দেখে খুব কষ্ট লাগে।হামিদুর গ্রামের আরেক কারিগর আশরাফুলও একসময় পুরোপুরি বাঁশ-বেতের চাই নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। এই পেশার আয়েই চলত তাঁর পরিবারের সংসার। কিন্তু প্লাস্টিকের চাইয়ের ব্যাপক ব্যবহার ও দেশীয় চাইয়ের চাহিদা কমে যাওয়ায় তিনিও পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। বর্তমানে তিনি মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে পারিবারিক ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যেতে দেননি। পরিবারের অন্যান্য সদস্যরা এখনও মাঝেমধ্যে বাঁশ-বেতের চাই তৈরি করেন।আশরাফুল বলেন,আগে এই পেশাই ছিল আমাদের পরিবারের প্রধান আয়ের উৎস। কিন্তু এখন চাই তৈরি করে সংসার চালানো যায় না। তাই মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছি। তবে পরিবারের অন্য সদস্যরা এখনও মাঝেমধ্যে চাই তৈরি করেন।আব্দুল হেলিম ও আশরাফুলের মতো একই উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামের রাজ্জাক মিয়া এবং তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর গ্রামের রেনু মিয়াও একসময় বাঁশ-বেতের চাই নির্মাণ করেই জীবিকা নির্বাহ করতেন। কিন্তু প্লাস্টিকের চাইয়ের দাপটে দেশীয় চাইয়ের চাহিদা কমে যাওয়ায় তাঁরাও পৈতৃক এই পেশা ছেড়ে অন্য জীবিকার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।স্থানীয় প্রবীণদের ভাষ্য,একসময় টাঙ্গুয়ার হাওরপাড়ের প্রায় প্রতিটি গ্রামেই বাঁশ-বেতের চাই তৈরির কারিগর ছিলেন। বর্ষা মৌসুমে তাদের তৈরি চাইয়ের ব্যাপক চাহিদা ছিল। বর্তমানে হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ এই পেশায় টিকে নেই। নতুন প্রজন্মের অধিকাংশই আর এই পেশায় আগ্রহী নয়। ফলে শুধু একটি কুটিরশিল্পই নয়, টাঙ্গুয়ার হাওরকে ঘিরে গড়ে ওঠা শতবর্ষী লোকজ ঐতিহ্য, কারিগরি দক্ষতা ও সাংস্কৃতিক উত্তরাধিকারও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।স্থানীয় সচেতন মহলের মতে,টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি ঐতিহ্যবাহী বাঁশ-বেতের চাই নির্মাণশিল্প টিকিয়ে রাখতেও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। কারিগরদের আর্থিক সহায়তা,সহজ শর্তে ঋণ,বাজারজাতকরণে সহযোগিতা এবং পরিবেশবান্ধব দেশীয় মাছ ধরার উপকরণের ব্যবহার উৎসাহিত করা হলে হারিয়ে যেতে বসা এই কুটিরশিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। অন্যথায় প্লাস্টিকের আগ্রাসনে টাঙ্গুয়ার হাওরের আরেকটি ঐতিহ্য ইতিহাসের পাতায় স্থান করে নেবে।


আরও খবর




দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

মনপুরায় ভূমি জবর দখলের চেষ্টা,থানায় অভিযোগ ভূক্তোভূগীর

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

রাজবাড়ী পাংশাতে থানা পুলিশের অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

সংবাদ সম্মেলনে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবি

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জানালেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে নিউজ টোয়েন্টিফোরের ১১ বছরে পদার্পণ উদযাপন

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদাবাজি ও শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা বিল্লাল হোসেন গ্রেপ্তার

গাইবান্ধা এলজিইডিতে নতুন নেতৃত্ব, ৩ কার্যদিবসের মধ্যে দায়িত্ব বুঝে নেবেন আব্দুল আজীজ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

মনপুরায় ভূমি জবর দখলের চেষ্টা,থানায় অভিযোগ ভূক্তোভূগীর

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

রাজবাড়ী পাংশাতে থানা পুলিশের অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

সংবাদ সম্মেলনে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবি

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জানালেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ