শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

প্লাস্টিক ব্যবহার-দূষণ রোধে আইন আছে, নেই কার্যকারিতা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ স্লোগানে যখন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে তখনও দেশে প্লাস্টিক দূষণ স্বাভাবিকের চেয়ে অনেকগুণ বেশি। গবেষণা বলছে, স্বাস্থ্যঝুঁকি ছাড়াও দেশে নদী, সাগর এবং ল্যান্ডফিল দূষণের প্রায় ৭৯ শতাংশ ঘটছে প্লাস্টিক বর্জ্যের কারণে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার ও দূষণ রোধে বিধিনিষেধ থাকলেও তা কার্যকর নয়। এদিকে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দাবি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সরকার বদ্ধপরিকর।


যাপিত জীবনে প্লাস্টিক ছাড়া কি একটা দিন কল্পনা করা যায়? আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা একক ব্যবহারযোগ্য এই প্লাস্টিকই যেন গলার কাটা।


পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা-এসডো'র সমীক্ষা বলছে, বাংলাদেশ বছরে প্রায় ৩.৮৪ বিলিয়ন একক-ব্যবহারের প্লাস্টিক বোতল তৈরি করে। যার মাত্র ২১.৪ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য। এসব প্লাস্টিকের ৭৮.৬ শতাংশ নদী, মহাসাগর এবং ময়লার ভাগাড়ে দূষণে অবদান রাখে।


২০২১ সালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার আওতায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হয়। তৈরি করা হয় টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনার রোডম্যাপ। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্লাস্টিক উৎপাদনে ৩০ শতাংশ কমানো, ২০২৬ সালের মধ্যে ৯০ শতাংশ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করা এবং ২০২৫ সালের মধ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার ৫০ শতাংশে উন্নীত করা। তবে বাস্তবতা বলছে, এসব নীতিমালা কাগজেই সীমাবদ্ধ।


পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার ও এর দূষণ রোধে বিধিনিষেধ থাকলেও তা শতভাগ কার্যকর হয় না। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করার পরামর্শ তাদের।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিব আহমেদ বলেন, ‘পলিউশনটা তখনই তৈরি হয় যখন প্লাস্টিকটা পরিবেশে যায়। আর যদি আমি পরিবেশে যাওয়া থেকে বিরত রাখতে পারি এবং ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে নিতে পারি তাহলে কিন্তু প্লাস্টিক থেকে পলিউশনটা সেভাবে হয় না। সেজন্য প্লাস্টিকের উপর যে ধরনের পদক্ষেপগুলো নেয়া হচ্ছে এটাকে ব্যবহার না করার, তার চেয়ে বড় বিষয় হচ্ছে ম্যানেজমেন্টের আওতায় প্লাস্টিককে নিয়ে আসতে হবে।’


এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সুপারশপে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা ও অবৈধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। সেই ধারাবাহিকতায় প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে প্লাস্টিক পণ্যের ওপর। প্লাস্টিকের নানা পণ্যে ভ্যাটের হার সাত শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। তবে এর বিপরীতে পরিবশেবান্ধব তৈজসপত্রের ভ্যাটে ছাড় দেয়া হয়েছে।


অর্থনীতিবিদরা বলছেন, পণ্যে বাড়তি শুল্ক আরোপ একমাত্র সমাধান নয়। পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সামাজিক দায়বদ্ধতার আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলো প্লাস্টিকবিরোধী ক্যাম্পেইনের পাশাপাশি সরকারকে বিকল্প ব্যবস্থার সুপারিশ করেন তারা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘প্লাস্টিক শিল্পকে কিন্তু আগে থেকেই বলতে হবে যে আপনারা বিকল্পের দিকে অর্থাৎ পরিবেশবান্ধবের দিকে যান। তখন যদি তারা প্লাস্টিকটাই ব্যবহার করলো কিন্তু সেটা কিছুটা পরিবেশবান্ধব হলো, সেটা কিন্তু বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে করা যায়। এখন এই প্লাস্টিক শিল্পের বিকল্প হিসেবে আসলে সরকার কী ভাবছে সে ভাবনার জায়গাটাও কিন্তু স্পষ্ট না।’


পরিবেশ ও বন উপদেষ্টার দাবি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সরকার বদ্ধপরিকর। কঠোর পদক্ষেপের পাশাপাশি বিকল্প ব্যবস্থার আশ্বাস তার।


সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা কঠোর হচ্ছি এর সঙ্গে আমরা বাজারগুলো মনিটরিং করছি। যে যে কোন তিনটা বিকল্প তারা রাখবে এটা বলছি। আমরা এমনকি বিকল্প তাদের হাতে পৌঁছে দেয়ার জন্য পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে, যেটা হয়তো ঈদের পর কাজটা শুরু হবে। আর পলিথিন উৎপাদনের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা প্রয়োগ করতে আমরা বহুবার গিয়েছি, বহুবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে তো প্লাস্টিক বা পলিথিনকে আলাদা করা যায় না। আর দ্বিতীয়ত আমাদের কাজটা আপাতত পলিথিন কেবল শপিংব্যাগ কেন্দ্রিক। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে।’


প্লাস্টিক দূষণের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে শহরের ১৮ শতাংশ আর গ্রামের মাত্র পাঁচ শতাংশ ভোক্তা সচেতন। এমন বাস্তবতায় বৈশ্বিক ভোগবাদী বাণিজ্যের জিইয়ে রাখা নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতন হওয়ার দাবি পরিবেশবাদীদের। 


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের