শিরোনাম
অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

প্লাস্টিক দূষণ রোধে জাতিসংঘের বৈঠক, ঐকমত্যে পৌঁছায়নি দেশগুলো

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৈশ্বিক প্লাস্টিক দূষণ রোধে এবারও কোনও সমাধান হলো না। ১০০টিরও বেশি দেশ প্লাস্টিক উৎপাদনে সীমা আরোপের পক্ষে থাকলেও তেল উৎপাদনকারী কিছু দেশ কেবল বর্জ্য ব্যবস্থাপনার দিকেই স্থির থাকতে চেয়েছে। ফলে চুক্তি নিয়ে আলোচনায় সোমবার (২ ডিসেম্বর) কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


আলোচনার সভাপতি লুইস ভায়াস ভালদিভিয়েসো অবশ্য এখনও আশাবাদী। তিনি বলেছেন, আমরা অনেক ক্ষেত্রেই সফল হয়েছি। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতৈক্য প্রয়োজন।


জাতিসংঘের পঞ্চম আন্তঃসরকারি আলোচনাকারী কমিটির বৈঠকটি দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হয়েছে। দেশগুলো কেবল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত করতে ও আলোচনার জন্য পরে আবার সমবেত হতে সম্মত হয়েছে।


আলোচনায় চুক্তির মূল কাঠামো নিয়ে দেশগুলোর মতপার্থক্য ছিল। সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে ছিল প্লাস্টিক উৎপাদনে সীমা আরোপ, প্লাস্টিক পণ্যের ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিপজ্জনক রাসায়নিক নিয়ে আলোচনা। তাছাড়া, উন্নয়নশীল দেশগুলোর জন্য চুক্তি বাস্তবায়নে অর্থায়নের বিষয়টি নিয়েও তারা একমত হতে পারেনি।


সৌদি আরবসহ কিছু তেল উৎপাদনকারী দেশ প্লাস্টিক উৎপাদন কমানো প্রচেষ্টার বিরোধিতা করেছে। তবুও, গ্রীনপিসের প্লাস্টিক ক্যাম্পেইনের নেতা গ্রাহাম ফোর্বস বলেন, এই বৈঠক সম্পূর্ণ বৃথা যায়নি।


তিনি বলেছেন, বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করা ১০০টিরও বেশি দেশ এমন একটি চুক্তির জন্য এগিয়ে এসেছে যা প্লাস্টিক উৎপাদন কমাবে, মানবস্বাস্থ্য রক্ষা করবে ও প্লাস্টিক দূষণ সংকট সমাধানে প্রয়োজনীয় রূপান্তরের জন্য অর্থায়ন নিশ্চিত করবে। আমি মনে করি, তাদের একছাতার নিচে আনতে পারাটাও এটি একটা ইতিবাচক দিক।


বৈশ্বিক প্লাস্টিক উৎপাদন হ্রাসের একটি দিকনির্দেশনা পাওয়া গেছে পানামার প্রস্তাবে। এটি ১০০টিরও বেশি দেশের সমর্থন পেয়েছে।  অন্যদিকে, আরেকটি প্রস্তাব ছিল যেখানে উৎপাদন সীমা অন্তর্ভুক্ত ছিল না।


বৈঠকের সভাপতির পক্ষ থেকে রবিবার প্রকাশিত একটি সংশোধিত নথিতে এই বিভাজন স্পষ্টভাবে ধরা পড়ে। তবে, এই নথি ভবিষ্যতে একটি চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে।


আরও খবর




অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

শুধু পর্যটন নয়, বিদেশি বিনিয়োগ টানতে কলম্বোয় ধীরা হেট্টিয়ারাচ্চির মেগা এক্সপো

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক