
। লিটন প্রধান, স্টাফ রিপোর্টারঃপঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ১০ নং চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী, হারুন অর রশিদ হারুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে, তিনি পঞ্চগড় জেলখানায় থাকা অবস্থায় হঠাৎ ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন।০১৭১৪৮২২৭৭১




























