শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

পত্নীতলায় সুমনের খুনিদের ফাঁসির দাবিতে ছাত্র- জনতার বিক্ষোভ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) নওগাঁঃ


নওগাঁর পত্নীতলায় ব্যবসায়ী সুমন হত্যার খুনিদের ফাঁসির দাবিতে  ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্তরে ছাত্র-জনতার ব্যানারে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এ সময় অন্যান্যদের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলীমুজ্জামান মিলন,পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলার মারুফ মোস্তফা প্রমূখ। সমাবেশে সুমন হত্যার খুনীদের ফাঁসি দাবি জানানো হয়। হত্যার সাথে জড়িত খুনিদের  দ্রুত আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়। বিকালে নজিপুর ব্যাস্ট্যান্ড বণিক কমিটির উদ্যোগে একই স্থানে  সুমন হত্যার বিচারের দাবিতে স্থানীয়  ব্যবসায়ীরা বিক্ষোভ করেন।  


সুমন নজিপুর মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার এ্যন্ড ফটোস্ট্যাট দোকানের স্বত্বাধিকারী এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের উত্তর বিলছাড়া (চকপাড়া) গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে । 


গত রবিবার(১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ী ফেরার পথে সুমন কে খুন করা হয়েছে অভিযোগে সুমনের বোন মৌসুমি বাদী হয়ে  বুলবুল ইসলাম নামের একব্যাক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত ৯/১০ জনকে আসামি করে  সোমবার (১৮ নভেম্বর) রাতে পত্নীতলা থানায় মামলা দায়ের করেছেন।


মামলার এজাহার সূত্রে জানা সুমন হোসেনও বুলবুল ইসলামের মধ্যে টাকা পয়সা নিয়ে পূর্বথেকেই বিরোধ ছিল।  বুলবুলের কাছে সুমন সুদের উপর ৭০ হাজার টাকা ধার করেন। ১হাজার টাকায় প্রতিদিন ২০ টাকা হিসেবে ১ লক্ষ ৪০ হাজার টাকা দিযেছেন। ফাঁকা স্ট্যাম্প ও চেকের ভয় দেকে মোট ৭ লক্ষ টাকা আদায় করে বুলবুল ইসলাম। এর পরও সুমনের কাছে ৮ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন।  টাকা না দিলে মামলা হামলার ভয়ভীতি এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। সুমন মান সম্মানের ভয়ে তার চাহিদা মত টাকা দিতে সম্মতি হয়।  ঘটনার দিন বুলবুল কে টাকাদেওয়ার জন্য  সুমন মহাদেবপুর থেকে ১০ লক্ষ টাকা নিয়ে সিএনজি যোগে নাদৌড় মোড়ে নামলে আগে থেকে ওতপেতে থাকা কিছু লোক সুমনকে অনুসরন করেন। সুমন বাঁচার তাগিদে পালিয়ে একটি জঙ্গলে লুকিয় তার ফেসবুক আইডতে লাইভ করে ঘটনার বিবরণ দেন।পরে  তার চাচাত ভাই রুবেলের মোবাইলের মেসেঞ্জারে ফোন দিয়ে বলে নাদৌড় রাস্তার উপর আসামী সহ ৯/১০ জন আসামি টাকার ব্যাগ নেওয়ার জন্য তাকে খোঁজা খুজি করছেন। তৎক্ষণাৎ  রুবেল সহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখন নাদৌড় সড়কের নাপিত পকরা থেকে ৩শ গজ পূর্বদিকে  রাস্তার পাশে কাঠাল গাছে সুমন ঝুলে আছে। নিচে একটি চাকু পরে আছে।  স্বাক্ষীগন তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সুমনের বোন মৌসুমি বলেন আমার ভাইয়ের হত্যার বিচার চাই আমার ভাইয়ের খুনির ফাঁসি চাই।


বৈষম্য বিরোধী আন্দোলনের মারুফ মোস্তফা বলেন ৭২ ঘন্টার মধ্যে আসামী আটক না হলে ছাত্র জনতা আবারও মাঠে নামবে বলে হুশিয়ারী দেন।  

ছাত্র- জনাতার দাবির সাথে একাট্টা  প্রকাশ করে

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন এটি একটি আলোচিত ঘটনা।  এটি নজিপুর বা পত্নীতলা নয় সারা দেশে আলোচিত ঘটনা,এ ঘটনায় আপনাদের সাথে আমরাও মর্মাহত।  যে মারা গিয়েছেন সুমন তার বোন থানায় একটি এজাহার দায়ের করেছেন, সেই এজাহারের প্রেক্ষিতে একটি নিয়মিত হত্যা মামলা রুজু করেছি। এই ঘটনার সাথে যারা জরিত আছে তাদের খুব দ্রুত আইনের আওতায় আনবো। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন বলেন আমি জেলা প্রশাসক স্যার কে বলবো জেলাতে যে চাঞ্চল্যকর হত্যা মামলার  মনিটরিং সেল আছে  সেই সেল থেকে যেন এই মামলা মনিটরিং করা হয়।  আর একটা বিষয় এখানে যে সুদের কারবার যে কারনে এ ঘটনাগুলো ঘটছে, সমবায়ের যতগুলো কোওপারেটিভ সোসাইটি আছে সবগুলো দেখবো,  তাদের কার্যক্রম সঠিক আছে কিনা, আইনের ব্যতয় ঘটলে ব্যবস্থা নিবো। আমররাও সঠিক বিচার চাই।




আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ