
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁর পরিচালক যোগেন্দ্রনাথ সরকার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, ওসি নিয়ামুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




























