শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

পুলিশে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কোনো সুপারিশ নেই সংস্কার কমিশনের প্রতিবেদনে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিবাচক হলেও সেখানে নেই রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বাতিলের সুপারিশ। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, এই সংস্কার প্রতিবেদন বাস্তবায়নের জন্য রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি। আর অপরাধ বিশ্লেষকেরা বলছেন, পুলিশে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না করলে সংস্কার কোনো কাজেই আসবে না।


স্বাধীন পুলিশ কমিশন গঠনে আটক-গ্রেপ্তার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, মানবাধিকারসহ নানা সুপারিশ করেছে সংস্কার কমিশন। কোনো জনবহুল এলাকায় বল প্রয়োগের ক্ষেত্রে পাঁচটি ধাপ অনুসরণের সুপারিশও করা হয়েছে।


সংস্কার নিয়ে সাধারণ মানুষের মতামত নিয়েছিল কমিশন। সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ মানুষ রাজনৈতিক প্রভাবমুক্ত করতে জোর দেয়। তবে সংস্কার প্রতিবেদনে নেই পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশ।


সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা বলছেন, আইন করে এটি নিশ্চিত করা যাবে না। সদিচ্ছা থাকতে হবে রাজনৈতিক দল ও পুলিশ কর্মকর্তা উভয়েরই। নুরুল হুদা বলেন, ‘পুলিশের রিফর্মসের পরে অনেক কথাবার্তা হয়েছে অনেক সময়। যেগুলোর বাস্তবায়ন হয়নি। তার কারণ, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করার একটা প্রবণতা দেখা যায়।’


প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বাতিল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও তা শেষ পর্যন্ত হয়নি। যদিও পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন বলছেন, পুলিশের ভারী অস্ত্র না থাকলে অভিযান সফল হবে না।


নুরুল হুদা বলেন, ‘দুর্ধর্ষ কোনো অপরাধীকে ধরতে গেলে পুলিশের ভারী অস্ত্র থাকতে হবে। যখন কোনো জনশৃঙ্খলার বিষয় চলে আসে তখন যতদূর সম্ভব প্রাণঘাতী অস্ত্র কম থাকে তত ভালো। আবার এটাও দেখতে হবে, যে জনতাকে মোকাবিলা করতে যাওয়া হচ্ছে তাদের কাছে অস্ত্র আছে কিনা। তাদের কাছে অস্ত্র থাকলে প্রাণঘাতী অস্ত্র পুলিশের কাছে থাকতেই হবে।’


অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার প্রতিবেদনে রাজনৈতিক প্রভাবের বিষয়টি না থাকা দুঃখজনক। এটি নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে আসবে না।


অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘পুলিশের কোনো কোনো সদস্য, তাঁর মতাদর্শের দল যখন ক্ষমতায় আসে, তখন তিনি পুলিশের চেয়ে বেশি রাজনীতিবিদ হয়ে ওঠার চেষ্টা করেন। দলকে খুশি করতে গিয়ে বিরোধী দলকে দমন-পীড়ন করতে ব্যস্ত হয়ে ওঠেন ওই সদস্য।’


পুলিশ ৩ হাজারের বেশি আইন নিয়ে কাজ করলেও বাহিনী সংস্কারে ২২টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে কমিশন।


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান