শিরোনাম
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রিগোজিন থেকে নাভালনি

পুতিনের সমালোচনা করে ‘রহস্যময় মৃত্যু’ হয়েছে যাদের

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাশিয়ার বিরোধী নেতা ও ক্রেমলিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মারা গেছেন। আর্কটিক সার্কেল জেলে বন্দি অবস্থায় ‘রহস্যময়’ মৃত্যু হয়েছে তার। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনাকারী ব্যক্তিদের ‘রহস্যজনকভাবে’ মৃত্যুবরণ করার ঘটনা এটিই প্রথম নয়। রীতিমতো তালিকা করা যাবে এমন মানুষদের। কখনো প্লেন দুর্ঘটনা, কখনো জানালা দিয়ে পড়ে যাওয়া, কখনো বিষপ্রয়োগ, কখনো হয়তো গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে পুতিনের সমালোচনাকারীদের। তাদের তথাকথিত ‘দুর্ঘটনাজনিত’ বা ‘আত্মহত্যা’র মাধ্যমে মৃত্যুগুলো রহস্যাবৃত রয়ে গেছে আজও।

একনজরে দেখে নেওয়া যাক এমন কিছু ঘটনা-

ইভজেনি প্রিগোজিন

রাশিয়ার আধা-সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের সাবেক প্রধান প্রিগোজিন একসময় দেশটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং পুতিনের বিশ্বস্ত সহযোগী ছিলেন। ২০২৩ সালে মাঝআকাশে প্লেন বিস্ফোরিত হয়ে মারা যান তিনি। উল্লেখ্য যে, ইউক্রেন যুদ্ধের দিকনির্দেশনা নিয়ে মতবিরোধের জেরে মস্কোর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ওই ঘটনার মাত্র দুই মাস পরেই প্লেন দুর্ঘটনায় মারা যান প্রিগোজিন।

বরিস নেমতসভ

১৯৯০র দশকের শেষের দিকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের সরকারের উপ-প্রধানমন্ত্রী ছিলেন বরিস নেমতসভ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিনের কাছাকাছি একটি সেতুর ওপর গুলি করে হত্যা করা হয় তাকে। এর আগে, পুতিন সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছিল নেমতসভকে। তাকে যখন হত্যা করা হয়, তখন তিনি ক্রিমিয়া দখলের পর ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে একটি সমাবেশ আয়োজনে সাহায্য করছিলেন।

বরিস বেরেজভস্কি

বেরেজভস্কি ছিলেন একজন প্রভাবশালী রুশ ব্যবসায়ী। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তার ধনসম্পদ হু হু করে বাড়তে থাকে। বেরেজভস্কির সম্পদের একটি বড় অংশ এসেছিল বিলাসবহুল গাড়ি বিক্রি থেকে। কিন্তু রুশ মিডিয়ায় বিনিয়োগের পর তার সম্পদ এবং রাজনৈতিক প্রভাব দুটোই আকাশচুম্বী হয়।

তবে পরবর্তীতে পুতিনের সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ইংল্যান্ডে পালিয়ে যান বেরেজভস্কি। ২০১৩ সালে যুক্তরাজ্যের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাথরুমের মেঝের ওপর বেরেজভস্কির মরদেহ খুঁজে পায় পুলিশ। তারা বলেছিল, বেরেজভস্কির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং তিনি নিজেই নিজের জীবন নিয়েছেন।

আলেকজান্ডার লিটভিনেঙ্কো

লিটভিনেঙ্কো ছিলেন একজন সাবেক রুশ গুপ্তচর, যিনি পরে ক্রেমলিনের সমালোচক হয়ে ওঠেন। যুক্তরাজ্যের একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে লন্ডনের একটি হোটেল বারে লিটভিনেঙ্কোকে বিষপ্রয়োগ করেছিলেন রাশিয়ার দুজন এজেন্ট। তারা লিটভিনেঙ্কোর গ্রিন টি’র ভেতর অত্যন্ত বিষাক্ত পোলোনিয়াম-২১০ মিশিয়ে দিয়েছিলেন। এর কয়েকদিন পরেই মারা যান লিটভিনেঙ্কো। অভিযোগ রয়েছে, তার সঙ্গে যা ঘটেছিল এর জন্য পুতিন এবং ক্রেমলিনই দায়ী।

রাভিল ম্যাগানভ

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী লুকোইলের বোর্ড চেয়ারম্যান রাভিল ম্যাগানভ প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধের সমালোচনা করেছিলেন। তার ঠিক ছয় মাস পরেই মস্কোর একটি হাসপাতালের জানালা থেকে পড়ে মারা যান তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস তার মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেছিল।

আনা পলিটকভস্কায়া

পলিটকভস্কায়া ছিলেন চেচনিয়ায় রাশিয়ার যুদ্ধের একজন সোচ্চার সমালোচক। ২০০৬ সালে মস্কোয় নিজের অ্যাপার্টমেন্টের প্রবেশপথে তাকে গুলি করে হত্যা করা হয়। পলিটকভস্কায়ার মৃত্যু আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হয়। আট বছর পরে ২০১৪ সালে এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পাঁচজনকে শাস্তি দেওয়া হয়। তবে হত্যার নির্দেশ কে দিয়েছিলেন তা আজও জানা যায়নি।

সের্গেই ম্যাগনিটস্কি

ম্যাগনিটস্কি ছিলেন রাশিয়ার একজন ট্যাক্স উপদেষ্টা। সরকারের দুর্নীতির তথ্য প্রকাশের পর তাকে বিনাবিচারে বন্দি রাখা হয়েছিল। মুক্তি পাওয়ার ঠিক সাত দিন আগে কারাগারে মারা যান ম্যাগনিটস্কি। তাকে গ্রেফতার করা হয় ২০০৮ সালে এবং তিনি মারা যান ২০০৯ সালের ১৬ নভেম্বর।

আলেকজান্ডার পেরেপিলিচনি

পেরেপিলিচনি ছিলেন একজন অর্থদাতা, যিনি ২০১০ সালে হুইসেলব্লোয়ার হিসেবে আবির্ভূত হন এবং রাশিয়ার কোষাগার থেকে ২৩ কোটি মার্কিন ডলার চুরি যাওয়ার নথি সুইস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। ২০০৯ সালে রাশিয়া ছাড়েন পেরেপিলিচনি। ২০১২ সালে লন্ডনের কাছাকাছি একটি জায়গায় জগিং করার সময় মারা যান তিনি। যদিও তিনি প্রাকৃতিক কারণে মারা গেছেন বলে প্রমাণিত হয়েছে, তবে অভিযোগ রয়েছে, তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল।

ওপরে উল্লেখিত ব্যক্তিরা ছাড়াও গত এক বছরে অন্তত ১৩ জন হাই-প্রোফাইল রুশ ব্যবসায়ী আত্মহত্যা বা রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন বলে জানা গেছে।


আরও খবর
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬





হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

ফতুল্লায় বাসায় চুরি, ড্রাইভার গ্রেপ্তার; উদ্ধার ৪৯ ভরি স্বর্ণ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত