শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

রামপালে তীব্র নদী ভাঙনে ৭০টি পরিবার নদীগর্ভে বিলীন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মেহেদী হাসান, (রামপাল) বাগেরহাট।। ঘরের মেঝেতে পানি থৈথৈ করতিছে। এখনো কিছুই খাইনেই। তিন চারদিন হবে ঘুমোতে পারিনে। কিডা আমাগে খোঁজ নেবে। কনে যাবো কি করবো কিচ্ছুই বুঝতেছি না। তুমি তো আমাগো সাংবাদিক দেহে ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দ্যাও, দেহি কিছু হয় কিনা। এমন আক্ষেপ ও হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন নদী ভাঙনে গৃহহীন বিরাজ মন্ডল ও গীতা মন্ডল। গতকাল ২৫ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় এমনচিত্র। তীব্র আকারে নদী ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেখানকার বসতিঘরসহ নানা স্থাপনা। অব্যাহত ভাঙনের ঝুঁকিতে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। মূলত রামপাল মোংলা-ঘষিয়াখালী চ্যানেল অপরিকল্পিত খননের ফলে নদী ভাঙন তীব্র আকারে ধারণ করেছে। ইতিমধ্যে উপজেলার রোমজাইপুর এলাকায় তীব্র নদী ভাঙনে শতাধিক পরিবার দিশেহারা হয়ে পড়েছে। ভাঙনে ৮টি পরিবার বাস্তুচ্যূত হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরো ২০টি পরিবার। নদীর ভাঙনে ২ কিলোমিটার আধাপাকা রাস্তা ভেঙে গেছে। অতি জোয়ারের তীব্র স্রোতে ভেঙে যায় গ্রামের প্রায় ৫০ মিটার গ্রামরক্ষা বাঁধ। এতে চারটি বাড়ি ভেঙে নদী গর্ভে বিলিন হয়ে যায়। ঝুঁকিতে রয়েছে নদীসংলগ্ন আরো প্রায় ২০টি বাড়ি। যেকোনো সময় নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে এসব বাড়িঘর। এছাড়াও রামপাল সদরের কৃষি অফিস থেকে শুরু করে বগুড়াব্রী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার আধাপাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।  ভাঙনের কবলে পড়ে প্রায় ২০থেকে ২৫ টি পরিবার হয়েছে বাস্তুচ্যুত। এছাড়াও কৃষি জমি, নানাবিধ গাছপালা ও আয়ের একমাত্র মৎস্য ঘেরসহ নানান স্থাপনা ভাসিয়ে নিয়ে গেছে নদী ভাঙনে। ভাঙনের ধারাবাহিকতায় উপজেলার হুড়কা ইউনিয়নের গোলারডাংঙ্গি গ্রামে ব্যাপক ভাঙনের ঝুঁকিতে এখন পুরো গ্রামটি। ইতিমধ্যে সেখানে বিরাজ মন্ডল ও গীতা মন্ডলের মতো বাবুল মন্ডল,, বিধান মন্ডল, ইউনুস শেখ, বিভাষ মন্ডল, রণজিৎ মন্ডল, মনোদিপ মন্ডল ও সনজিত মন্ডলের বসতিঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। তাদের বসবাস এখন সড়কের উপর। কেউবা অনত্র আশ্রয় নিয়েছে। নিজস্ব তাদের আর কোনো জমি না থাকায় তারা দিশেহারা হয়ে পড়েছে। এছাড়াও ১ টি মন্দির, পাকা সড়ক ও ফসলি জমি ভাঙনের কবলে সেখানকার মানুষ। জন দূর্ভোগে রাস্তা না থাকায় ইস্কুলে যেতে পারছেন না কোমলমতি শিশুরা। অসুস্থ রোগী ও গর্ভবতি মহিলাদের হাসপাতালে পাঠানো নিয়েও দেখা দিয়েছে সংশয়।



ভাঙনরোধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নেটওয়ার্ক সদস্য এম. এ সবুর রানা বলেন, তীব্র নদীভাঙন মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ ও জিও ব্যাগ দিয়ে প্রাথমিক এই ভাঙন রোধ করা সম্ভব হবে। তবে স্থায়ী সমাধানে নদীর বেশকিছু বাক রয়েছে যেগুলো অতি দ্রুত সোজা করে কেটে বা অবমুক্ত করলে এই ভাঙন রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন।



নদী ভাঙনে করণীয় বিষয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল - বিরুনী বলেন,  রামপাল মোংলাশ আমাদের বেড়িবাঁধ নেই। শরণখোলা মোড়লগঞ্জ আছে। যেখানে আমাদের বেড়িবাঁধ নেই সেখানে কাজ করার এখতিয়ারও আমাদের নেই। তাছাড়া ওখানে একজায়গায় কাজ করলে হবে না। বেশ কয়েক জাগায় কাজ করতে হবে। যার খরচ খুবই বেশি। আমি বিষয়টি ইতিমধ্যে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। হয়তো তারা সরেজমিনে আসতে পারে। হুট করে আসলে তো কিছু হয় না।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল