শিরোনাম
প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত জনগণ তালতলী উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন শ্রীবরদীতে রহস্যময় ট্রাঙ্ক থেকে উদ্ধারকৃত নারী মরদেহের পরিচয় শনাক্ত রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন আমতলীর কৃতি সন্তান তানভীর গনি রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা,হত্যাচেষ্টার অভিযোগ চন্দনাইশে ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা বাসের ধাক্কায় স্ত্রী নিহত,স্বামী গুরুতর জখম শাজাহানপুর উপজেলা যুবলীগ নেতা এস এম বাকি বিল্লাহ গ্রেপ্তার
শনিবার ০৪ এপ্রিল ২০২৬
শনিবার ০৪ এপ্রিল ২০২৬

রংপুরে বন্যার শঙ্কা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে পুরো বাংলাদেশ ঢেকে গেছে মেঘের চাদরে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে সারা দেশে। তবে এর মধ্যে রংপুরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।


আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, কয়েক দিনের টানা ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি শনিবার অব্দি চলতে পারে। এর মধ্যে কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চার সমুদ্রবন্দর এলাকায় দেখাতে বলা হয়েছে তিন নম্বর সংকেত।


আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোর ওপর আগামী শনিবার পর্যন্ত টানা অবিশ্রান্ত বৃষ্টির শঙ্কা আছে। ফলে রংপুর বিভাগের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করা যাচ্ছে।


গতকাল বুধবার সন্ধ্যায় বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ভারী বৃষ্টির কারণে দেশের ছয় বিভাগে নদনদীর পানি বাড়তে পারে। একই কারণে আগামী তিন দিন তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে রংপুরে পানি বেশি বাড়বে। আগামী তিন দিন তিস্তা অববাহিকায় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দেশে মৌসুমি বায়ু এখন সক্রিয়। এছাড়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যার ফলে সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি আজও চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।


এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও খবর




প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত জনগণ

তালতলী উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

শ্রীবরদীতে রহস্যময় ট্রাঙ্ক থেকে উদ্ধারকৃত নারী মরদেহের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

নন্দীগ্রামে হামলার শিকার বিএনপি নেতাকে লক্ষাধিক টাকা সহায়তা দিলেন এমপি মোশারফ

অপপ্রচারের প্রতিবাদে পাকুন্দিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আড়াইহাজা‌রে অটোরিকশা দুর্ঘটনায় তরুণী নিহত

সিদ্ধিরগঞ্জে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

“সুস্থ পরিবেশ – সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার – কার্যকর সেবা” এই প্রতিপাদ্য সামনে রেখে ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাজিপুরে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা

পঞ্চগড়-১ আসনে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে-এমপি নওশাদ জমির

প্রায় অর্ধশত মানুষকে কামড়ানো সেই‘পাগলা’ কুকুরটি এলাকাবাসীর হাতে নিহত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন আমতলীর কৃতি সন্তান তানভীর গনি

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা,হত্যাচেষ্টার অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

সেনবাগে রেইনবো যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

বান্দরবানে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান


এই সম্পর্কিত আরও খবর

প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত জনগণ

তালতলী উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

শ্রীবরদীতে রহস্যময় ট্রাঙ্ক থেকে উদ্ধারকৃত নারী মরদেহের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

নন্দীগ্রামে হামলার শিকার বিএনপি নেতাকে লক্ষাধিক টাকা সহায়তা দিলেন এমপি মোশারফ

অপপ্রচারের প্রতিবাদে পাকুন্দিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আড়াইহাজা‌রে অটোরিকশা দুর্ঘটনায় তরুণী নিহত

সিদ্ধিরগঞ্জে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

“সুস্থ পরিবেশ – সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার – কার্যকর সেবা” এই প্রতিপাদ্য সামনে রেখে ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন