
মনোয়ার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসার উদ্যোগে এতিম শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম।
মাদরাসার মোহতামিম মাওলানা ফুরকান ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী, মাঝিড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম এবং শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।






























