শিরোনাম
শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২ মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ জামালগঞ্জে ‘পার্টনার কংগ্রেস"র দিনব্যাপী কর্মশালা লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬

সালামির নতুন টাকার দোকানে ভিড়

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৮ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৮ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদে সালামি দেওয়ার রীতি মোটামুটি পুরনোই। তবে এই রীতিটাকে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গেই পালন করে থাকে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা। নতুন চকচকে টাকায় ঈদের সালামি পাওয়াটাই তাদের কাছে আনন্দের। তাই প্রতিবছরই ঈদকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে নতুন টাকার দোকানগুলো। এবারও নতুন টাকা সংগ্রহকারীরা ভিড় জমাচ্ছেন নতুন টাকা কেনাবেচার দোকানগুলোতে। চাহিদা ও পছন্দ অনুযায়ী কিনছেন নতুন টাকার নোট।


নতুন টাকা কিনতে আসা ক্রেতারা বলছেন, ঈদের দিন নতুন টাকা সালামি পেলে ছোটরা আনন্দিত হয়। একইসঙ্গে যারা সালামি দিচ্ছেন তারাও এটা উপভোগ করেন। সে কারণেই নতুন টাকা কিনতে এসেছেন।  


রাজধানীর গুলিস্তানের নতুন-পুরাতন টাকা বেচাকেনার দোকানগুলো ঘুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, কোথায় গেলে কিছুটা কম দামে কিনতে পারবেন নতুন টাকা। বিক্রেতারাও যুক্ত আছেন ক্রেতাদের সঙ্গে দর কষাকষিতে। 


বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০ টাকার নতুন এক বান্ডিল ৪০০ টাকা বেশি দামে, ১০০ টাকার বান্ডিল ৩৫০ টাকা, ৫০ টাকার বান্ডিল ৩৫০ টাকা, ২০ টাকার বান্ডিল ২৫০- ৩০০ টাকা, ১০ টাকার বান্ডিল ২৮০-৩০০ টাকা, ৫ টাকার বান্ডিল ১৫০ টাকা এবং ২ টাকার এক বান্ডিল নতুন নোট ১৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ভিন্ন ভিন্ন দোকানে এই দর-দামে ১০ থেকে ৫০ টাকা তারতম্য রয়েছে।



নতুন নোটের এক বিক্রেতা মো. মাসুম বলেন, ‘এবার সব সময়ের মতো ১০ টাকার নোটের চাহিদা বেশি। আর এই নোটেরই দাম তুলনামূলক বেশি।’


নতুন টাকা কিনতে আসা তৌহিদ বলেন, ‘ঈদে সালামি নেওয়া আর দেওয়া দুটির মধ্যেই আনন্দ আছে। ছোটদের সালামি দিতে তাই নতুন টাকা কিনতে এসেছি। ২০ আর ৫০ টাকার নোটের দুইটা বান্ডিল নিয়েছি।’ 


মনিরুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ‘আমি ব্যাংক থেকে নতুন নোট নিয়েছি। কিন্তু আরও দরকার। ব্যাংক তো আসলে একটা নির্দিষ্ট পরিমাণ নোট দেয়। তাই আমার অতিরিক্ত টাকাগুলো এখান থেকে কিনে নিচ্ছি।’ 


ব্যাংকে নতুন টাকা নেই অভিযোগ করে আবুল কায়েস নামের এক ক্রেতা বলেন, ‘আমি এক ব্যাংকে গিয়েছিলাম নতুন টাকা আনতে। তারা আমাকে বলল নতুন টাকা নেই, এখন আর দেওয়া যাবে না। ১ (এপ্রিল) তারিখের আগে নাকি তারা নতুন টাকা বিতরণ করে দিয়েছে। তাই এখান থেকেই কিনতে এলাম।’


বিক্রেতারা দাম বেশি রাখে অভিযোগ করে সাগর নামের এক ক্রেতা বলেন, ‘দশ টাকার একটা বান্ডিল কারও কাছে ২৮০ টাকা আবার কারও কাছে ৩০০ টাকা বা তার চেয়েও বেশি দামে হাঁকানো হচ্ছে। টাকা তো একই তাহলে একেক দোকানে একেক রকম দাম কেন? কেউ একটু না ঘুরে কিনলেই ঠকবে।’


দামের ভিন্নতা নিয়ে লিমন নামের এক বিক্রেতা বলেন, ‘আমরা আসলে সবাই একই সময়ে টাকা কিনিনি। ঈদ যত ঘনিয়ে আসে টাকার দামও বেড়ে যায়। যার যে দামে কেনা পড়ে সে সেভাবেই বিক্রি করে। তাই দাম আলাদা হয়। লোকসান দিয়ে তো আর কেউ বিক্রি করবে না।’


এসব অস্থায়ী দোকানে বেশিরভাগ মানুষ নতুন টাকা কিনতে এলেও কেউ কেউ বদলে নিচ্ছেন ছেঁড়া টাকাও।  


এমদাদ নামের এমনই এক ক্রেতা এসেছেন নতুন টাকা কিনতে ও ছেঁড়া টাকা বদলাতে।  তিনি বলেন, ‘আমি ৫০ টাকা ও ২০ টাকার দুটি বান্ডিল কিনেছি। আর আমার কাছে ৫০০ ও ১০০ টাকার দুটি ছেঁড়া নোট ছিল সেগুলো বদলে নিয়েছি।’


ছেঁড়া টাকার বিপরীতে কত টাকা পাওয়া গিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দুটি নোটের ক্ষেত্রেই ২০ শতাংশ করে কম দাম পেয়েছি। মানে ৫০০ টাকায় ৪০০ টাকা ও ১০০ টাকায় ৮০ টাকা পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘তাও ভালো যে টাকাটা কাজে লাগাতে পেরেছি। এগুলো তো চালাতেই পারতাম না।’


ছেঁড়া টাকার ক্রেতা ও নতুন টাকা বিক্রেতা নজরুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণত ১০ শতাংশ থেকে শুরু করে ৩০ শতাংশ পর্যন্ত কম দামে ছেঁড়া টাকা কিনি। এটা নির্ভর করে টাকাটা কী পরিমাণ ছেঁড়া তার ওপর।’


ঈদের সময় নতুন টাকা বিক্রেতাদের ব্যবসা চাঙা থাকলেও ঈদ ছাড়া কেমন যায় জানতে চাইলে বিক্রেতারা জানান, ঈদ ছাড়া তাদের ব্যবসা প্রায় অর্ধেকে নেমে আসে। 


আলমগীর নামের এক বিক্রেতা বলেন, ‘এই রোজার মাসে আমার আয় হবে ৫০ থেকে ৫৫ হাজার টাকা। কিন্তু ঈদ চলে গেলেই সেটা ২০-২৫ হাজারে নেমে আসবে।’


আরেক বিক্রেতা হাবিবুল্লাহ বলেন, ‘ঈদেই আমরা নতুন টাকাটা বেশি বিক্রি করি। অন্য সময়ে এই বিক্রি খুব একটা থাকে না বললেই চলে।’


আরও খবর




শরণখোলায় বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় রেপিড রেসপন্স বিডি ও উপমা'র যৌথ উদ্যোগে অনষ্টিত হল " হিট ওয়েবে করণীয়" শির্ষক উঠান বৈঠক ও লিফেলট বিতরণ

সমতা ও পরিবেশ সুরক্ষায় অধ্যক্ষের ব্যতিক্রমী উপহার

উলিপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে জোরপূর্বক ভূমি জবরদখল চেষ্টার অভিযোগ

দীর্ঘ বিরতির পর দায়িত্বে ফিরলেন মধ্যনগরের দুই ইউপি চেয়ারম্যান

গাইবান্ধায় ১১ বছরের স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, দুই আসামি এখনো পলাতক এলাকায় চরম উত্তেজনা

জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার রেজাউল করিম

টাঙ্গাইলে ব্র্যাকের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে ৬-৭ লাখ মানুষের চিকিৎসাসেবা মাত্র ১০ চিকিৎসকের হাতে; জনবল সংকট, চুরি ও নিরাপত্তাহীনতায় বিপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

আসছে বড় বাজেট

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

ডিমের ডজনে বেড়েছে ৩০-৪০ টাকা, চাপে ক্রেতা