শিরোনাম
রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

সাতক্ষীরায় ৪ টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-১০

প্রকাশিত:শনিবার ০৩ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৩ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা: 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে ২৯ প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে যাচাই- বাছাই শেষে ১৯ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। 


শনিবার (৩ জানুয়ারী) সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সকল প্রার্থীর সামনে যাচাই- বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর আগে ২৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারদের কাছে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।  


এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান মনোনয়ন পত্রের সাথে ১% ভোটারের স্বাক্ষর দাখিল না করায় তা বাতিল করা হয়েছে। বৈধ হিসেবে ঘোষনা করা হয়েছে ৫ জন প্রার্থীকে। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বিএনপি'র হাবিবুল ইসলাম হাবিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম।


সাতক্ষীরা-২ আসন থেকে ৮ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মো. রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত না হওয়ায় শেখ মাতলুব হোসেন লিয়নের দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকী ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বিএনপি'র মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবীউল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ। 


সাতক্ষীরা-৩ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম কর্তৃক দাখিলকৃত ১% ভোটারের মধ্যে ১ জন মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় বাতিল করা হয়েছে। এছাড়া এ আসনে আরো দুই স্বতন্ত্র প্রার্থী এমএ আসাফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদী তাদের ১% ভোটারের স্বাক্ষরের তালিকা জমা না দেওয়া বাতিল করা হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন- বিএনপি'র কাজী আলাউদ্দীন, জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন ও বাংলাদেশ মাইনারিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন। 


সাতক্ষীরা-৪ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে। তারা হলেন- বিএনপি'র মোঃ মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন। এ আসন থেকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির মোঃ আব্দুর রশীদ, রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত না হওয়ায় জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ মায়াজ, ঋণ খেলাপী থাকায় গণ অধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা এবং মোট ভোটারের এর ১% স্বাক্ষর না থাকায় ‌স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল ওয়াহেদ এর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। 


এদিকে, সাতক্ষীরার ৪ টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল ৩৩ জন প্রার্থী। জমা দিয়েছিল ২৯ প্রার্থী। এর মধ্যে ১৯ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।


এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বলেন- সাতক্ষীরার ৪ টি আসনে দাখিলকৃত মোট ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই- বাছাই শেষে ১৯ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। বাতিল করা হয়েছে ১০ জনপ্রার্থীর মনোনয়ন পত্র। 





আরও খবর




সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, গাইবান্ধা সদর থানায় জিডি

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে পৌঁছেছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, গাইবান্ধা সদর থানায় জিডি

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে পৌঁছেছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত