শিরোনাম
গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন ধুনটে ওলামা দলের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ১৪ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন অপ্রতীম হত্যা/কাণ্ডে একজন আটক পুকুরে ডুবে নিভে গেল দুই বছরের সাফিনের প্রাণ শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬

সবুজায়নের অঙ্গীকারে গাজীপুরে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত:শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল, গাজীপুর পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরের কাশিমপুরের ৫নং ওয়ার্ডের বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ও সাবেক পৌর কাউন্সিলর মো. মাহবুব আলম (মহি)।প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব আলম (মহি) বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ক্রমবর্ধমান নগরায়ণ ও জনসংখ্যার চাপের কারণে গাছপালা কমে যাওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলোকে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে।তিনি আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জন্য অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও জোরদার করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন সরকার, বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা আক্তার ছিলেন।, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি আজহারুল ইসলাম ঠান্ডু।এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন (পার্ক), গাজীপুর জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল জুয়েল। বক্তারা বলেন, শিল্পায়ন ও অপরিকল্পিত নগরায়ণের কারণে গাজীপুরে দিন দিন সবুজ কমে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।পরে অনুষ্ঠানে অতিথিরা বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় আয়োজকরা রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। গাজীপুর সাংবাদিক সমিতির এ উদ্যোগকে স্থানীয়ভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নগরীর সবুজায়নে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।



আরও খবর




মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

সবুজায়নের অঙ্গীকারে গাজীপুরে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কমিটি গঠন

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন

ধুনটে ওলামা দলের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন

গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ১৪

উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা

গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন

অপ্রতীম হত্যা/কাণ্ডে একজন আটক

পুকুরে ডুবে নিভে গেল দুই বছরের সাফিনের প্রাণ

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কমিটি গঠন

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন

ধুনটে ওলামা দলের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন

গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ১৪

উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা

গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন