শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

সীমান্তে কাদের ঠেলে দিচ্ছে ভারত?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৭ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৭ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ সীমান্তে সম্প্রতি বেড়েছে ভারত থেকে কথিত ‘বাংলাদেশি’দের পুশ-ব্যাক বা জোর করে ফেরত পাঠানোর ঘটনা। অথচ, মানবাধিকার সংগঠনগুলোর দাবি—এটি পুরোপুরি একটি আইনবহির্ভূত প্রক্রিয়া। বাংলাদেশ ও ভারতের সীমান্তে যে ঘটনা ‘পুশ-ব্যাক’, তা আসলে এক ধরনের পুশ-ইন, যার কোনো আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক স্বীকৃতি নেই।


বিবিসি বাংলার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের গুজরাট ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে আটক ব্যক্তিদের একাংশকে কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্তে নিয়ে এসে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশ অভিমুখে।


বিবিসি বলছে, সম্প্রতি সীমান্ত দিয়ে যাদের পুশ-ব্যাক করা হয়েছে, তাদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিলেন, যাদের গুজরাট থেকে আনা হয়েছিল। আবার রাজস্থান থেকে যারা ধরা পড়েছেন, তাদের মধ্যে ১৪৮ জনের প্রথম দলটিকে বিশেষ বিমানে চাপিয়ে বুধবার নিয়ে যাওয়া হয়েছিল ত্রিপুরার আগরতলায়।


বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে যে পুশ-ব্যাকের চেষ্টা হয়েছিল, তাদের মধ্যে কেউ রাজস্থানে ধরা পড়া কথিত বাংলাদেশি কি না, তা নিশ্চিত করা যায় নি।


গুজরাট ও রাজস্থান দুই রাজ্যেরই পুলিশ জানিয়েছে, বাংলাদেশের যেসব নাগরিকের পরিচয় তারা নিশ্চিত করতে পেরেছেন, তাদের সকলকেই ফেরত পাঠানো হবে। ওড়িশাসহ অন্য কয়েকটি রাজ্যেও বাংলাদেশের এমন নাগরিকদের ধরা হচ্ছে, যারা পুলিশের কথায় ‘অনুপ্রবেশকারী’।


আইন অনুযায়ী পুলিশ কাউকে ধরলে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম আছে। এই নিয়ম বিদেশিদের জন্যও সমানভাবে প্রযোজ্য।


ভারতের মানবাধিকার সংগঠন ‘মাসুম’-এর প্রধান কিরীটী রায়ের বক্তব্য অনুযায়ী, একজন বিদেশিকে চিহ্নিত করার পর তার বিরুদ্ধে 'ফরেনার্স অ্যাক্ট'-এর ১৪ নম্বর ধারায় মামলা করা, আদালতে তোলা এবং দণ্ডপ্রাপ্ত হলে সাজা শেষে নিজ দেশে ফেরত পাঠানোর কথা। কিন্তু বাস্তবে এসব কিছুই মানা হচ্ছে না।


ভারতের সংবিধান অনুযায়ী, একজন বিদেশিও দেশের ভেতরে অবস্থানকালে আইনগত অধিকার পাবেন। অথচ, এই পুশ-ব্যাক প্রক্রিয়ায় কোনো আদালত, কোনো মামলা, কিছুই নেই— বলেন কিরীটী রায়।


পরিযায়ী শ্রমিকদের সহায়তাকারী সংগঠন ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’-এর অভিযোগ, গুজরাট ও রাজস্থানে আটক ব্যক্তিদের মধ্যে মাত্র একজনের ক্ষেত্রেই আদালতে তোলা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। বাকিদের সরাসরি ‘জয়েন্ট ইন্টারোগেশন সেলে’ পাঠিয়ে পরে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।


এ প্রসঙ্গে বিএসএফ বা রাজ্য পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও কয়েকটি সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়ায় এগোলে সময় লাগে অনেক। মামলা, জেল, তারপর কূটনৈতিক যাচাই—এই জটিলতা এড়াতেই শত শত আটক ব্যক্তিকে ছোট ছোট দলে ভাগ করে পুশ-ব্যাক করা হচ্ছে।


এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘যারা বাংলাদেশি, তাদেরই ফেরত পাঠানো হচ্ছে। এতে সমস্যা কোথায়?’


উল্লেখ্য, সাধারণ পুশ-ব্যাকের কোনো আইনি ভিত্তি নেই ভারতে। একমাত্র নারী ও শিশু পাচারের শিকার ব্যক্তিদের ক্ষেত্রেই বিএসএফ বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে ফেরত পাঠায়, যা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা