শিরোনাম
বাকেরগঞ্জের ফরিদপুরে চেয়ারম্যান পদপ্রার্থী মীর মনিরুল ইসলামের গণসংযোগ ও শোডাউন পত্নীতলা হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে মেধা বিকাশে বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৭১৬ ক্ষুদে শিক্ষার্থী বিএনপি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী, স্পিকার ও উপজেলা নেতাদের ছবি নামিয়ে ফেলার অভিযোগ গঙ্গাচড়ায় মোটরসাইকেল - অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত সুন্দর বাংলাদেশ গড়তে ভালোকে ধারণ, মন্দকে প্রতিহত করার আহ্বান প্রতিমন্ত্রী হাবিব কপ-৩১ এ জলবায়ু সংকট মোকাবেলায় নায্যতার দাবীতে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ী বার্তা আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, মামলা তুলে নিতে চাপ,দাফনেও বাধা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের অনুপস্থিতি,ওষুধ ও পানির সংকটে রোগীরা
রবিবার ১৫ নভেম্বর ২০২৬
রবিবার ১৫ নভেম্বর ২০২৬

সেলাই মেশিনের সেলাইয়েই চলছে শারীরিক প্রতিবন্ধী সুরভীর জীবনসংগ্রাম

প্রকাশিত:রবিবার ১৫ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৫ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



রানীনগর প্রতিনিধি: 



শারীরিক প্রতিবন্ধকতা, পারিবারিক নির্যাতন আর চরম অভাব-অনটন—সব প্রতিকূলতাকে পেছনে ফেলে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন নওগাঁর আত্রাই উপজেলার সুরভী খাতুন (৩৫)। স্বামীর সংসার ছেড়ে বর্তমানে ছোট মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে আশ্রয় নিয়ে পুরোনো একটি সেলাই মেশিনে কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করছেন এই সংগ্রামী নারী। একটু সহযোগিতা পেলে মাথা গোঁজার ঠাঁই আর একটি ইলেকট্রিক সেলাই মেশিন দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি।

​খোঁজ নিয়ে জানা গেছে, সুরভী খাতুন উপজেলার মনিয়ারী ইউনিয়নের ফটকিয়া বাঁশবাড়িয়া গ্রামের মৃত বাচ্চু পাং ও মোছা. সাজেদা বেগমের মেয়ে। প্রায় ১৯ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নই গ্রামের সেন্টু শাহর (৪৫) সঙ্গে। এই দম্পতির সংসারে দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী সেন্টু শাহ নেশায় আসক্ত হয়ে বিভিন্ন সময় সুরভীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসতেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে দুই বছর আগে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি।

​বাবা বেঁচে না থাকায় মায়ের বাড়িতেও প্রতিনিয়ত অভাব-অনটনের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে। তবে পরিবারের বোঝা না হয়ে সুরভী নিজেই কিছু করার তাগিদ অনুভব করেন। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পুরোনো একটি সেলাই মেশিনে কাপড় সেলাই করে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে নিজের ও মেয়ের অন্নসংস্থান করছেন তিনি। সরকারি সহায়তার মধ্যে বর্তমানে তিনি শুধু একটি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, যা দিয়ে এই বর্তমান বাজারে চলা প্রায় অসম্ভব।

​বর্তমানে মায়ের সঙ্গে একই কক্ষে গাদাগাদি করে বসবাস করছেন সুরভী ও তাঁর ছোট মেয়ে। সন্তানকে নিয়ে আলাদা একটি ঘর বা মাথা গোঁজার মতো নিজস্ব কোনো ঠাঁই নেই তাঁদের। শত কষ্টের মাঝেও মেয়েকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখেন এই জননী। একটি নিরাপদ আশ্রয় এবং আধুনিক বা ইলেকট্রিক সেলাই মেশিন পেলে কাজের গতি বাড়িয়ে আরও ভালোভাবে জীবনসংগ্রাম চালিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

​এ বিষয়ে মনিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, “সুরভী মেয়েটি শারীরিক প্রতিবন্ধী এবং খুবই অসহায় পরিবারের। স্বামীর অত্যাচারে বর্তমানে সে মায়ের বাড়িতে থাকছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে তাঁর জন্য একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। সরকারি বা বিত্তবানরা যদি মেয়েটির দিকে একটু সুনজর দেন, তাহলে হয়তো সে আরও একটু স্বাবলম্বী হয়ে সুন্দর জীবনযাপন করতে পারবে।”




আরও খবর




সেলাই মেশিনের সেলাইয়েই চলছে শারীরিক প্রতিবন্ধী সুরভীর জীবনসংগ্রাম

মনপুরায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-

বাকেরগঞ্জের ফরিদপুরে চেয়ারম্যান পদপ্রার্থী মীর মনিরুল ইসলামের গণসংযোগ ও শোডাউন

পত্নীতলা হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

লালমোহনে মেধা বিকাশে বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৭১৬ ক্ষুদে শিক্ষার্থী

বিএনপি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী, স্পিকার ও উপজেলা নেতাদের ছবি নামিয়ে ফেলার অভিযোগ

গঙ্গাচড়ায় মোটরসাইকেল - অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

বাংলাদেশ-ভারত নৌপথ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ, সম্ভাব্যতা যাচাইয়ে গোমতীতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান।

স্বনামধন্য শতজন – সম্মাননা পেলেন কাবি ও কথা সাহিত্যিক সহকারী অধ্যাপক আবদুল জলিল

শাসক নয়, সেবক হতে চাই—কাথুলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন সুমন

জে.বি বক্সিং চ্যাম্পিয়নশীপ-এ টিম জে.বি-এর ছয় বক্সারের জয়, নেপালের বিপক্ষেও তিন আন্তর্জাতিক জয়

সুন্দর বাংলাদেশ গড়তে ভালোকে ধারণ, মন্দকে প্রতিহত করার আহ্বান প্রতিমন্ত্রী হাবিব

কপ-৩১ এ জলবায়ু সংকট মোকাবেলায় নায্যতার দাবীতে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ী বার্তা

কাশীপুরে উন্নয়ন ও সুষম বণ্টনের অঙ্গীকার ওমর ফারুকের

পূর্বাঞ্চল ক্লাবের আহ্বায়ক হলেন এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

মনপুরায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-

বাকেরগঞ্জের ফরিদপুরে চেয়ারম্যান পদপ্রার্থী মীর মনিরুল ইসলামের গণসংযোগ ও শোডাউন

পত্নীতলা হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

লালমোহনে মেধা বিকাশে বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৭১৬ ক্ষুদে শিক্ষার্থী

বিএনপি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী, স্পিকার ও উপজেলা নেতাদের ছবি নামিয়ে ফেলার অভিযোগ

গঙ্গাচড়ায় মোটরসাইকেল - অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

বাংলাদেশ-ভারত নৌপথ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ, সম্ভাব্যতা যাচাইয়ে গোমতীতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান।

স্বনামধন্য শতজন – সম্মাননা পেলেন কাবি ও কথা সাহিত্যিক সহকারী অধ্যাপক আবদুল জলিল

শাসক নয়, সেবক হতে চাই—কাথুলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন সুমন

জে.বি বক্সিং চ্যাম্পিয়নশীপ-এ টিম জে.বি-এর ছয় বক্সারের জয়, নেপালের বিপক্ষেও তিন আন্তর্জাতিক জয়