শিরোনাম
সুন্দর বাংলাদেশ গড়তে ভালোকে ধারণ, মন্দকে প্রতিহত করার আহ্বান প্রতিমন্ত্রী হাবিব কপ-৩১ এ জলবায়ু সংকট মোকাবেলায় নায্যতার দাবীতে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ী বার্তা আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, মামলা তুলে নিতে চাপ,দাফনেও বাধা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের অনুপস্থিতি,ওষুধ ও পানির সংকটে রোগীরা ধুনট প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দক্ষিণ আইচায় আটক সার ও ডিজেল টেন্ডারে বিক্রি চন্দনাইশ হাশিমপুর ও সাতবাড়িয়ায় ল্যাট্রিন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

সুন্দর বাংলাদেশ গড়তে ভালোকে ধারণ, মন্দকে প্রতিহত করার আহ্বান প্রতিমন্ত্রী হাবিব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মাহমুদুল হাসান মেহেদী

সুন্দর বাংলাদেশ গড়তে ভালোকে ধারণ এবং সমাজের সব ধরনের মন্দকে সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।


তিনি বলেছেন, আমরা যেন ভালো কাজের সঙ্গে থাকি, যা কিছু ভালো তা ধারণ করি এবং যা কিছু খারাপ, সবাই মিলে তা প্রতিহত করি। এভাবেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলী আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও বার্ষিক মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।


হাবিবুর রশিদ হাবিব বলেন, মরহুম আলী আহমদ প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে ক্ষুদ্র প্রচেষ্টা থেকেও বড় কিছু করা সম্ভব। নিজের পরিবারের সন্তানদের শিক্ষিত করার পাশাপাশি এলাকার হাজারো সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে তিনি একটি সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁর এই অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মতো।


তিনি বলেন, আলী আহমদ সাহেবের মতো কিছু মানুষ শুধু নিজেদের বা পরিবারের জন্য কাজ করেন না। তাঁরা দেশের মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করেন। একটি এলাকার শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার যে দূরদর্শিতা তিনি দেখিয়েছেন, তা অনুকরণীয়।


প্রতিমন্ত্রী আলী আহমদের পরিবারের সদস্যদের অবদানের কথা উল্লেখ করে বলেন, তাঁরা চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেওয়া জমি অন্য কাজে ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারতেন। কিন্তু বাবার আদর্শ ও স্বপ্নকে ধারণ করে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জমি দিয়েছেন। নিজেদের সময় ও শ্রমও দিয়েছেন স্কুলের উন্নয়নে। তাঁদের এই ত্যাগের ফল আজ শিক্ষার্থী ও এলাকাবাসী পাচ্ছেন।


শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মরহুম আলী আহমদকে শ্রদ্ধা করতে হলে তাঁর অবদান মনে রাখতে হবে। প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় অন্তত একবার সিজদায় গিয়ে তাঁর জন্য দোয়া করতে হবে, যাতে আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাত নসিব করেন।


হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজকে আরও উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে প্রতিষ্ঠাতার পরিবারের। বিশেষ করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো উন্নত শিক্ষার পরিবেশ ও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা তাঁদের। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাঁদের পরামর্শ নেবেন এবং সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে কাজ করবেন।


এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলার পেছনে যেসব সাবেক শিক্ষক-শিক্ষিকার অবদান রয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। পাশাপাশি মরহুম আলী আহমদ ও তাঁর সহধর্মিণীর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


আরও খবর




সুন্দর বাংলাদেশ গড়তে ভালোকে ধারণ, মন্দকে প্রতিহত করার আহ্বান প্রতিমন্ত্রী হাবিব

কপ-৩১ এ জলবায়ু সংকট মোকাবেলায় নায্যতার দাবীতে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ী বার্তা

কাশীপুরে উন্নয়ন ও সুষম বণ্টনের অঙ্গীকার ওমর ফারুকের

পূর্বাঞ্চল ক্লাবের আহ্বায়ক হলেন এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

বিয়েবাড়িতে গানবাজনা নিষিদ্ধ, ৮ বছর ধরে ব্যতিক্রমী নিয়ম

বোদার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ২৪ বোতল মদ উদ্ধার

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

গাজীপুরে একদিনে ১২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

বক্সিং রিংয়ে নেমেই প্রথম রাউন্ডে নকআউট জয়, মেহেরপুরের হোসাইন কবিরের

খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, মামলা তুলে নিতে চাপ,দাফনেও বাধা

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের অনুপস্থিতি,ওষুধ ও পানির সংকটে রোগীরা

জেদ্দায় বাংলাদেশ সৌদ উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক

ধুনট প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক আল আ‌মি‌নের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি

নন-পলাতক আ.লীগের সভাপতি দাবি করা সেই আইনজীবী আটক

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

কাশীপুরে উন্নয়ন ও সুষম বণ্টনের অঙ্গীকার ওমর ফারুকের

পূর্বাঞ্চল ক্লাবের আহ্বায়ক হলেন এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

বিয়েবাড়িতে গানবাজনা নিষিদ্ধ, ৮ বছর ধরে ব্যতিক্রমী নিয়ম

বোদার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ২৪ বোতল মদ উদ্ধার

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

গাজীপুরে একদিনে ১২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

বক্সিং রিংয়ে নেমেই প্রথম রাউন্ডে নকআউট জয়, মেহেরপুরের হোসাইন কবিরের

খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, মামলা তুলে নিতে চাপ,দাফনেও বাধা

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের অনুপস্থিতি,ওষুধ ও পানির সংকটে রোগীরা

জেদ্দায় বাংলাদেশ সৌদ উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক