
আনোয়ার হোসেন প্রতিনিধিঃকাজিপুর সিরাজগঞ্জ
'বুক এন্ড বুকার’স প্রকাশনা সংস্থার উদ্যোগে ‘স্বনামধন্য শতজন’ সম্মাননা পেলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সাংবাদিক আবদুল জলিল।
গতকাল শুক্রবার বিকেলে বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক ও নজরুল গবেষক আমিনুল ইসলামসহ দেশবরেণ্য ব্যক্তিগণ। এই ঐতিহাসিক গ্রন্থে সমাজ, সংস্কৃতি, প্রশাসন, মুক্তিযুদ্ধ, শিক্ষা এবং সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০ জন কীর্তিমান ও গুণী ব্যক্তিত্বের অনুপ্রেরণাদায়ী জীবনসংগ্রাম স্থান পেয়েছে।
এই সংকলনের অন্যতম প্রধান আকর্ষণ হলো এটি সাধারণ কোনো বই নয়, বরং মুদ্রিত সংস্করণের পাশাপাশি এটিকে একটি অত্যাধুনিক অডিও-ভিজুয়াল বুক (টাচ বুক) হিসেবে প্রস্তুত করা হয়েছে।
এই ব্যতিক্রমধর্মী প্রকাশনাটি নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি বাড়তি আগ্রহ তৈরী করবে। পাশাপাশি একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গঠনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান আয়োজক কমিটির প্রঘান বুক এন্ড বুকারস এর স্বত্ত্বাধিকারী কবি মায়ারাজ।
প্রথম খণ্ডে স্থান পেয়েছেন এমন ১০ জন আলোকিত মানুষ, যাঁদের স্ব-স্ব ক্ষেত্রে অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের মধ্যে রয়েছেন দেশসেবা ও প্রশাসনিক দক্ষতার প্রতীক
(১)ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল (এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল)
(২)মহান মুক্তিযুদ্ধের অনবদ্য স্মারক বীর মুক্তিযোদ্ধা দেবেশ চন্দ্র স্যান্যাল।
(৩) কবি, কথা- সাহিত্যিক, প্রাবন্ধিক ও নাট্যকার আনিসুর রহমান নান্টু,
(৪) চিত্রশিল্পী ও কবি বাইশ কাদির
(৫) বিশিষ্ট সাহিত্যিক অরূপ কুমার বড়ুয়া।
(৬) শিক্ষক ও সাহিত্যিক মো: আউয়াল মিয়া,
(৭) শিক্ষক ও সাহিত্যিক আবদুল জলিল
(৮) শাহজাহান শুভ।
(৯) সাংবাদিক ও সাহিত্যিক মনোয়ার হোসেন রতন এবং
(১০)বইপ্রেমী মোঃ জহিরুল ইসলাম।
উল্লেখ্য, এই বইটি গতানুগতিক ধারার বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিক মানের একটি অডিও ভিজ্যুয়াল বুক হিসেবে তৈরী করা হয়েছে।




























