শিরোনাম
কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড মুন্সীগঞ্জে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প আধুনিক বাজার উদ্বোধন করলেন মির্জা ফখরুল টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

সিলেটে চড়া সবজির বাজার, দিশেহারা সাধারণ মানুষ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সিলেটে সবজির দাম নিয়ে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ‘জরুরি অবস্থার’ কারণে সিলেটে সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে শাক-সবজিসহ নিত্যপণ্যের দাম। চাহিদার তুলনায় জোগান কম থাকায় কোনো কোনো পণ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। শুক্রবার (২৬ জুলাই) সিলেটের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।



বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়, যা জরুরি অবস্থার আগে প্রতি কেজি বিক্রি হয়েছে ৭০- ৮০ টাকায়। প্রতি কেজি বেগুন ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। জরুরি অবস্থার আগে ধুন্দুল ৪০ টাকায় বিক্রি হলেও এখন ৭০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি ঝিঙ্গার দাম ৮০ টাকা, আগে ছিল ৫০ টাকা। যে টমেটো ১৬০ টাকা কেজি দরে বিক্রি হতো তা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে, তা আগে ৫৫ টাকায় পাওয়া যেত। শসা ও পটল ৫০ টাকা দরে এক কেজি পাওয়া যেত, এখন দাম বেড়ে তা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি এক কেজির দাম ৯০-১০০ টাকা, আগে ছিল ৫০-৬০ টাকা। চিচিঙ্গার দাম ২০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লাউশাক প্রতি আটি ৫০ টাকা, ডাঁটাশাক ৩০ টাকা, কলমিশাক ২০ টাকা, লালশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে জরুরি অবস্থার আগে প্রতি আটি শাকের দাম ৫-১০ টাকা কম ছিল।


একমাত্র কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। আগে এক কেজির দাম ছিল ৪০০ টাকা, এখন কমে হয়েছে ৩০০-৩৫০ টাকা।


এ অবস্থার জন্য আড়তে সবজির সংকটকে দায়ী করছেন সবজি বিক্রেতারা। তারা বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগের মতো পর্যাপ্ত সবজি আসতে না পারায় সিলেটের বাজারে সংকট দেখা দিয়েছে। আর এই সুযোগে আড়তদাররা বেশি দামে বিক্রি করছেন।


সিলেটের প্রধান কাঁচাবাজারের আড়ত সোবহানীঘাটের পাইকারি বিক্রেতা সাদেক মিয়া বলেন, ‘ইচ্ছা করে তো আর কেউ দাম বাড়ায়নি। এখনকার পরিস্থিতি বুঝতে হবে। আগের মতো পরিস্থিতি স্বাভাবিক না। এখন মাল আসতে অতিরিক্ত খরচ হচ্ছে।’


শিবগঞ্জ এলাকার সবজি ব্যবসায়ী শাহীন আহমদ বলেন, ‘অনেকটা বাধ্য হয়ে বেশি দামে কিনে আবার বেশি দামে বিক্রি করছি। যার কারণে অনেক ক্রেতা চাহিদার তুলনায় অল্প পরিমাণে সবজি কিনে বাসায় ফিরছে।’


মিরাবাজার এলাকার রশিদ সরকার বলেন, ‘বাজারে যাওয়ার পর হুঁশ থাকে না। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। ১০০ টাকার সবজি কিনলে কোনো রকম একবেলা হয়। মাছ/মাংস কেনার সাহসই থাকে না।’


এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, ‘বাজার মনিটরিং নিয়ে গত মঙ্গলবার জেলা প্রশাসনের মিটিং হয়েছিল। মাঝখানে কাঁচামালের দাম একটু বেড়েছিল, এখন অবশ্য কিছুটা কমেছে। আসলে কাঁচামালগুলো জেলার বাইরে থেকে তো আসে। এরপরও মনিটরিং হচ্ছে।’


তিনি আরও বলেন, ‘সিলেটে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের সহিংসতা নেই।’



আরও খবর




আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর

মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পঞ্চগড়ের বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড

"মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে"মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

মুন্সীগঞ্জে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প আধুনিক বাজার উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর