শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ডিসি আফরোজা আখতার

প্রকাশিত:বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেছেন- সমাজকে এগিয়ে নিতে হলে সমাজের নারী সমাজকেও সমানভাবে এগিয়ে নিতে হবে। নারীকে বাদ রেখে কোনো কাজেই পরিপূর্ণ সফলতা আসে না, কারণ পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সমাজে এখনো বহু পরিবার আছে যেখানে মেয়েরা অবহেলা ও বৈষম্যের শিকার হয়। ছেলে সন্তানের মতো মেয়েরাও সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। পারিবারিক বৈষম্য দূর করে কন্যা সন্তানকে এগিয়ে নিতে পারলেই নারীরা দেশের সামগ্রিক উন্নয়নে অংশীদার হবে।

জেলা প্রশাসক আরো বলেন- নারীমুক্তির জন্য সামাজিক বাধা বিপত্তি সর্বোপরি বহু আন্দোলন- সংগ্রামের মধ্যে দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া। নারীজাতিকে যথাযোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করার প্রয়াসে বেগম রোকেয়ার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা পরিষদ সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজ আফরোজা আখতার বলেন, শিশুকাল থেকেই ছেলে-মেয়ের মাঝে সমতা নিশ্চিত করতে হবে। শিক্ষায়, পুষ্টিতে, সামাজিক অংশগ্রহণে এবং প্রযুক্তি জ্ঞানে মেয়েদের এগিয়ে নিতে হবে। পরিবার ও সমাজ যদি মেয়েদের পাশে দাঁড়ায়, তবে তাদের এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না। এসময় 'আমিই বেগম রোকেয়া' প্রতিপাদ্যের উপর ভিত্তি করে বাল্য বিবাহ এবং বেগম রোকেয়ার ভূমিকা শীর্ষক একটি ভিডিও প্রদর্শন করা হয়।

এর আগে সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেন্ডার ডেভেলপমেন্টের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, গর্বিত জয়িতা জননী, রত্নগর্ভা মা লুৎফুন্নেছা বেগম, সংগ্রামী নারী মেরিনা খাতুন প্রমুখ।

জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমনা আইরিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, জাতীয় মহিলার সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমান, স্বদেশ'র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা শিক্ষা অফিসের সুপারভাইজার আ ন ম নাজমুল উলা, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা, সিডো এর নির্বাহী পরিচালক শ্যামল কুমারসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও, উন্নয়ন সংস্থা ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারী অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। রোকেয়া দিবসের চেতনায় নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জেলায় নির্বাচিত ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ হিসেব সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফাল্য অর্জনকারী সদরের রায়হাতুল জান্নাত রিমি, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফাল্য অর্জনকারী সদরের গুলশান আরা বেগম, সফল জননী সদরের লুৎফুন্নেছা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুনরুপে জীবন শুরু করা শ্যামনগরের মেরিনা খাতুন ও সমাজ উন্নয়নে সদরের মোহিনী পারভীন।


আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়