শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

সময় ও ব্যয় বাড়লেও শেষ হচ্ছে না রেলের একাধিক প্রকল্পের কাজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সময় ও ব্যয় বাড়লেও শেষ হয়নি রেলের একাধিক প্রকল্পের কাজ। এমনকি রেলের কিছু কিছু মেগা প্রকল্প গত কয়েক বছর ধরে ধুঁকছে। প্রকল্প ব্যয়ের সঙ্গে সময় বাড়িয়েও প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে ঠিকাদাররা অর্ধেক কাজ ফেলে চলে গেছে। পরে নতুন করে প্রস্তাব আহ্বান করায় সময় ও অর্থের অপচয় হচ্ছে। অথচ ওসব প্রকল্প রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রেলওয়ে প্রকল্প, ঢাকা-টঙ্গী জয়দেবপুর প্রকল্প, মধুখালী-কামারখালী-মাগুরা প্রকল্প, খুলনা-মংলা পোর্ট প্রকল্পের সময়মতো বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অনেকবার ওসব প্রকল্পের খরচ ও সময় বেড়েছে। কিন্তু অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অনভিজ্ঞ ঠিকাদারদের হাতে ওসব প্রকল্প চলে গেছে। রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন নির্মাণে বিগত ২০১৫ সালে প্রায় ৩৭৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৯ বছর পেরিয়ে যাওয়ার পরেও ঠিকাদারের গাফিলতির কারণে এখনো আলোর মুখ দেখেনি ওই প্রকল্প। পাওয়ার চায়না নামের একটি বিদেশি কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করছিল। ওই প্রকল্পের ব্যয় এখন ৬৬০ কোটি টাকা। বারবার তাগাদ দেয়ার পরেও বিদেশি ঠিকাদার বছরের পর বছর কালক্ষেপণ করেছে। অবশেষে ঠিকাদারের কার্যাদেশ বাতিল হয়ে যায়। কিছুদিন আগে প্রকল্পটি বাস্তবায়নের জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। তবে কালক্ষেপণ এবং রেলওয়ের লোকসানের জন্য কোম্পানিটিকে কোনো প্রকার দায় বা জরিমানা করা হয়নি। যদিও প্রকল্প পরিচালকের মতে, প্রকল্পের কাজ সাড়ে ৪৭ শতাংশ শেষ হয়েছে। তাছাড়া টঙ্গী-জয়দেবপুর সেকশনে দ্বিতীয় ডুয়েলগেজ লাইন এবং ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল রেললাইন নির্মাণ প্রকল্পের ব্যয় প্রায় ৩০০ শতাংশ বেড়ে গেছে। ২০২৩ সালে ওই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ পাঁচ বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত নেয়ার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় ৮৫০ কোটি টাকা। এখন ওই প্রকল্পের ব্যয় বাড়িয়ে ৩ হাজার ৩৫০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। মূলত ঠিকাদারের অবহেলার কারণে বারবার পিছিয়ে গেছে ওই প্রকল্প বাস্তবায়নের কাজ। আর রেললাইনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাঁচামাল সময়মতো সরবরাহ না করার কারণে প্রকল্পে প্রচুর সময় নষ্ট হয়েছে। ওসব কারণে বাস্তবায়ন কাজ বিলম্ব হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের কাজ আট বছর শেষ হয়েছে। আগামীতে কবে কাজ শেষ হবে তা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। সূত্র জানায়, ফরিদপুরের মধুখালী থেকে গোপালগঞ্জ হয়ে মাগুরা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। প্রকল্পটি দুটি ভাগে বিভক্ত। প্রথম অংশ রেলের অংশটুকুর কাজ পেয়েছে ক্যাসেল কনস্ট্রাকশন এবং দ্বিতীয় অংশ ব্রিজের কাজ করছে মীর আখতার হোসেন লিমিটেড। ঝুলে যাওয়া ওই প্রকল্প মাগুরাবাসীর জন্য দুর্দশা বয়ে এনেছে। বিগত পাঁচ বছরেও রেল এবং ব্রিজ দুই অংশেরই কাজের এক-চতুর্থাংশও শেষ হয়নি। অদূর ভবিষ্যতে এই কাজ শেষ হলেও প্রকল্পের ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে। ওই প্রকল্প যারা বাস্তবায়ন করছে তাদের অভিজ্ঞতা নেই। ফলে প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে আছে। তাছাড়া মোংলা এবং আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত দুটি রেলপথ নির্মিত হয়েছে। তবে ভারতীয় ঋণে ওই প্রকল্প দুটি বাস্তবায়িত হয়েছে। এরই মধ্যে খুলনা-মোংলা পথে একটি ট্রেন যাত্রা শুরু করলেও আখাউড়া-আগরতলা লাইনে এখন পর্যন্ত কোনো ট্রেন চলাচল করেনি। ২০১০ সালে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে খুলনা মংলা রেললাইন প্রকল্প নেয়া হলেও তিন বছরে ওই কাজ শেষ হয়নি বরং পাঁচ বার প্রকল্প সংশোধন করার পরে ১৩ বছরে ব্যয় বেড়ে ৪ হাজার ২০০ কোটি টাকায় দাঁড়ায়। এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকার রেলের এমন ধরনের প্রকল্পগুলো মূল্যায়ন করবে। এক্ষেত্রে কাদের গাফিলতি আছে তা খুঁজে বের করা হবে। কিছু কিছু ক্ষেত্রে চুক্তির পুনর্মূল্যায়নও করা হবে।


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬