শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। তাদেরও নিরাপদে নিজ ভূমে ফেরার ব্যবস্থা করতে হবে। মিয়ানমারের সাংবাদিক, অধিকারকর্মীসহ সংশ্লিষ্টরা বলছেন এ কথা। আর বাংলাদেশ বলেছে, সমস্যা সমাধানে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলমান। 



মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত, বাংলাদেশের সীমান্ত ঘেষা রাখাইন প্রদেশ। ২০২৪ সালের পর থেকে প্রদেশটি দখলে রেখেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে সেনাবাহিনীর। ফলে দেশটির ভিতরে বাস্তুচ্যুত হয়ে বসবাস করছে ৫ লাখ ৫০ হাজার ৫২৪ রোহিঙ্গা। প্রদেশটিতে রাখাইন জনগোষ্ঠীর পর দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী রোহিঙ্গা।


নির্যাতনের শিকার হয়ে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। যাদের প্রত্যাবাসনের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। রোহিঙ্গা সমস্যা নিয়ে চ্যানেল 24’র সঙ্গে কথা হয় মিয়ানমারের সাংবাদিক, ন্যাশনাল ইউনিটি সরকারের প্রতিনিধিসহ বিদেশে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে। তারা বলছেন, রোহিঙ্গা সমস্যাটি বহুমাত্রিক এবং জটিল। শুধুমাত্র নাগরিকত্ব বা প্রত্যাবাসন করলেই সমস্যার সমাধান হবে না বলে মত তাদের।



ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাভিয়েট ইয়ালুম বলেন, রোহিঙ্গারা মূলত সামষ্টিক পরিচয়ের কারণে নির্যাতিত। সমস্যার প্রথম সমাধান হতে পারে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া। রাখাইনের ভেতরে যারা এখনো বাস্তুচ্যুত, তাদের যদি নিরাপদে নিজ গ্রামে ফেরানো যায়, তবেই বলা যাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে।


মিয়ানমার নাও এর সাংবাদিক সু চে বলেন, দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তাই পারস্পরিক আস্থা গড়ে তোলা জরুরি। ২০২১ সালের পর মিয়ানমারের সাধারণ মানুষ রোহিঙ্গাদের দুর্দশা সম্পর্কে বেশি সচেতন হয়েছেন এবং ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।


বিআরওইউকের প্রেসিডেন্ট তুন খিন বলেন, বর্তমানে রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তারা এবং মিয়ানমার সেনাবাহিনী উভয়ই অপরাধ করেছে। তাই সমাধানে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করতে হবে।


আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফরটিফাই রাইটস বলছে, এই সমস্যা রোহিঙ্গাদেরই সমাধান করতে হবে।


ফোরটিফাই রাইটসের পরিচালক জন কিনলে বলেন, বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত যাওয়া সম্ভব নয়। নাগরিকত্ব প্রশ্নে বড় বাধা রয়েছে। তবে যুদ্ধাবস্থা বন্ধ করাটাই এখন সবচেয়ে জরুরি।


বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন, সমস্যা একদিনে সমাধান হবে না। জানান, সমস্যা সমাধানে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে আলোচনা চলছে।


জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, এই সংকট একদিনে সমাধান সম্ভব নয়। ইতোমধ্যে মিয়ানমার প্রায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার ভেরিফিকেশন সম্পন্ন করেছে। নাগরিকত্ব দেয়ার বিষয়টি মিয়ানমার সরকার ঠিক করবে। তবে বাংলাদেশ মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে।


রোহিঙ্গা সংকটটি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য এ মাসেই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে কনফারেন্স। এটি সফল হলে পরবর্তীতে কাতারেও আয়োজন করা হবে একটি আন্তর্জাতিক সম্মেলনের।


আরও খবর




পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬