শিরোনাম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

সৌদিতে বাড়ছে রোনালদো অধ্যায়!

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ফুটবল বিশ্বে মহাতারকাদের একজন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। সবুজ গালিচায় দাপুটে নৈপুণ্য দেখিয়ে ক্লাব ও জাতীয় পর্যায়ের ফুটবলে জিতেছেন অসংখ্য ট্রফি। ব্যক্তিগত অর্জনেও সর্বসেবা সিআরসেভেন। মর্যাদাকর ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন পাঁচবার। এতসব সাফল্যের মাঝে ২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় বলে পা রেখেছিলেন সৌদি আরবে।


আড়াই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের ঠিকানা বদলে আল-নাসরের ডেরায় ঠাঁই নিয়েছিলেন। তাতে অবশ্য পুরো দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। মরুর বুকে ফুটবল জোয়ার ছড়িয়ে দেওয়ার প্রতিদানে বছরপ্রতি ১৭৩ মিলিয়ন ইউরো পেতেন রোনালদো। এতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার বনে গিয়েছিলেন। এবার ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সংবাদ প্রকাশ করেছে সৌদি আরবের স্থানীয় কিছু সংবাদমাধ্যম।


চমকের অপেক্ষা

গ্রীষ্মেই আল নাসরের সঙ্গে রোনালদো বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর তাকে দলে নিতে চোখ রাখবে ক্লাবগুলো, বিশেষ করে সৌদির ক্লাবগুলোই নজর রাখবে বেশি। তবে স্থানীয় সংবাদমাধ্যম আল খাবার এবং ও পর্তুগিজ গণমাধ্যম জোগোর প্রতিবেদন বলছে আল-নাসরের সঙ্গে সম্পর্ক দীর্ঘায়িত করার জন্য সম্মত হয়েছেন রোনালদো।


এক মৌসুমের জন্য নতুন চুক্তিতে তিনি পাবেন ১৮৩ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় হয় ২২৬৭ কোটি টাকা। রোনালদো প্রতি মাসে ১৫.২৫ মিলিয়ন, সপ্তাহে ৩.৮ মিলিয়ন এবং প্রতিদিন এর হিসেবে ৫ লাখ ৫৫ হাজার ইউরো পাবেন। প্রতিবেদনের খবর বলছে সিআরসেভেনকে দলে টানতে আগ্রহী ছিল ওই লিগেরই প্রথম সারির দল আল হিলাল। যেখানে বর্তমানে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার খেলছেন।


মোটা অঙ্কের টাকার হাতছানি

গুঞ্জন আছে, আল-নাসরের সঙ্গে চুক্তি বাড়াবেন না রোনালদো। বরং দলবদলের বাজারে অর্থমূল্য বাড়াতে চান। কেননা, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় অঙ্কের টাকা ব্যয় করবে সৌদি প্রো লিগের দলগুলো। বর্তমান ক্লাব আল-নাসরও সেই দলে শামিল হবে। এসব বিবেচনা রেখে মোটা অর্থ আয়ের দিকে ঝোঁকার সম্ভাবনা বেশি রোনালদোর।


ডাকছে মাইলফলক

আল-নাসরের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সবমিলিয়ে ২০ ম্যাচে রোনালদো ১৭ গোল করেছেন। সবমিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে করেছেন ৮১ গোল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৮টি। এবার তাকে ডাকছে অনন্য এক মাইলফলক। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পর আল-নাসরের হয়ে শততম গোল করার কীর্তি ছোঁয়ার।


সৌদিতে পা রাখার আগে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার আশঙ্কা করেছিলেন। ধীরে ধীরে মানিয়ে নিয়ে সৌদি প্রো লিগের অন্যতম সেরা পারফরমার রোনালদোই। মরুর দেশে দাপিয়ে বেড়ানোর ক্ষণটা নিজেও বাড়াতে চান। এখন দেখার বিষয়, রোনালদোর চাওয়া কতটা বাস্তবে রূপ নেয়।


আরও খবর




কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ফুলবাড়ীয়ায় ক্যারিয়ার বিষয়ক আয়োজন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই