শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

সড়ক-মহাসড়কের পাশে অবৈধ হাট-বাজার বাড়াচ্ছে দুর্ঘটনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

অবৈধ হাটবাজারে দেশের সড়ক-মহাসড়ক দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। কিন্তু সরকারের মহাসড়কের পাশের হাটবাজার অপসারণের উদ্যোগ নেই। দেশের উচ্চ আদালত নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ হাটবাজার, স্থাপনা ও পার্কিং অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এক বছর আগে নির্দেশ দিয়েছিলো। দেশের বিভিন্ন মহাসড়কে আড়াই শতাধিক অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী হাট-বাজার গড়ে ওঠেছে। ওসব হাট-বাজারে আসা ছোট ছোট যানবাহন ও পণ্যবাহী যানবাহনের কারণে যানজট তীব্র আকার নিচ্ছে। মাঝেমধ্যেই প্রাণঘাতী দুর্ঘটনাও ঘটছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বিভিন্ন সময়ে মহাসড়কের আশপাশে থাকা হাট-বাজার ও অবৈধ অবকাঠামো সড়ক ও জনপথ অধিদপ্তর অপসারণ করে। কিন্তু অপসারণের মাসখানেকের মধ্যেই পুনরায় ওই ধরনের স্থাপনা গড়ে ওঠে। আর আইনসিদ্ধভাবেই তা হয়। কারণ ২০২৩ সালের হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইনের বিধান অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা স্থানীয় কর্তৃপক্ষ বাংলাদেশের যেকোনো স্থানে হাট ও বাজার স্থাপন করতে পারে। যদিও সড়কের দুই পাশে ১০ মিটারের মধ্যে হাট-বাজার কিংবা স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো গড়ে তোলা ২০২১ সালের মহাসড়ক আইনে দণ্ডনীয় অপরাধ। সেজন্য অনূর্ধ্ব দুই বছর কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। আর দুই আইনের সাংঘর্ষিক অবস্থার কারণে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কসহ প্রায় সব সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য হাট-বাজারসহ অবৈধ স্থাপনা ও অবকাঠামো। ওসব স্থাপনা ও অবকাঠামো মহাসড়কে বিশৃঙ্খলা ও যানজটের অন্যতম কারণ। সূত্র জানায়, দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে দেশের সড়ক-মহাসড়কের পাশে অবৈধ হাটবাজার, সড়কগুলোয় প্রয়োজনীয় সাইন সিগন্যাল না থাকা এবং নকশাগত ত্রুটি। তাছাড়া ফিটনেসবিহীন যানবাহন, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহন চলাচল, গতিসীমা নিয়ন্ত্রণ করতে না পারাসহ নানা ব্যবস্থাপনাগত কারণেও ঘটছে প্রাণঘাতী হয়ে উঠছে সড়ক। ২০২৪ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৮০ জন প্রাণ হারিয়েছে, যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু সড়কে বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সূত্র আরো জানায়, দেশের সড়ক-মহাসড়কের পাশে কী পরিমাণ হাটবাজার ও অবৈধ স্থাপনা রয়েছে তার সঠিক তথ্য নেই। তবে সওজ অধিদপ্তর পরিচালিত রোড সেফটি অডিট রিপোর্টে দেশের কয়েকটি জাতীয় মহাসড়কে হাটবাজারসহ অবৈধ স্থাপনার তথ্যানুযায়ী ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের (এন-১) কাঁচপুর-দাউদকান্দি অংশে ছয়টি স্থানে হাটবাজার ও অবৈধ স্থাপনা রয়েছে। তাছাড়া ওই অংশে সড়কের পিচের দুই মিটারের মধ্যে ১৩টি প্রতিবন্ধক (বিদ্যুতের খুঁটি, গাছ, অবকাঠামো ইত্যাদি) রয়েছে। যেগুলোর কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মহাসড়কটির দাউদকান্দি-চট্টগ্রাম অংশে ৫৩টি স্থানে হাটবাজার, স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো রয়েছে। আর প্রতিবন্ধক রয়েছে ১৮টি। আর চট্টগ্রাম-কক্সবাজার অংশে ৩৭টি স্থানে হাটবাজার, অবকাঠামো ও ১৮০টি প্রতিবন্ধক রয়েছে। আর যানবাহন চলাচলের সংখ্যার দিক দিয়ে দেশের সবচেয়ে ব্যস্ত জাতীয় মহাসড়ক ঢাকা-ময়মনসিংহ (এন-৩)। ওই মহাসড়কের গাজীপুর-ময়মনসিংহ অংশে ২৪টি স্থানে হাটবাজার রয়েছে। তাছাড়া ১১৯টি প্রতিবন্ধক রয়েছে, যেগুলো যান চলাচলে ঝুঁকি তৈরি করছে। ঢাকা-আরিচা মহাসড়কে (এন-৫) ১৯টি স্থানে রয়েছে হাটবাজার। প্রতিবন্ধক রয়েছে ৩৭৫টি। কাশিনাথপুর-রাজশাহী (এন-৬) মহাসড়কে ৩৭টি স্থানে হাটবাজার রয়েছে আর প্রতিবন্ধক রয়েছে ১৩৬টি। তবে তুলনামূলক ভালো অবস্থা পাওয়া গেছে ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কে (এন-৮)। ওই মহাসড়কের সাতটি জায়গায় হাটবাজার ও আটটি প্রতিবন্ধক রয়েছে। এদিকে সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান সম্প্রতি সড়ক নিরাপত্তাবিষয়ক এক সভায় জানান, সড়ক আইন ও হাট-বাজার আইনের মধ্যকার সাংঘর্ষিক ধারার কারণে দেশের সড়ক-মহাসড়ক থেকে হাট-বাজার অপসারণের কাজ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের সীমারেখার মধ্যে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। অন্যদিকে হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩-এ বলা হয়েছে, যিনি ইজারা দেবেন, ডিসি অফিস বা অন্য কেউ, ওনারা যেকোনো স্থানে হাট-বাজার স্থাপন করতে পারবেন। এটা একটা বড় চ্যালেঞ্জ। সওজ বিভিন্ন স্থানে অবৈধ হাট-বাজার উচ্ছেদ করে। কিন্তু পরে ওই স্থানে আবার হাট-বাজার বসিয়ে দেয়া হয়। দুই আইনের মধ্যে কনফ্লিক্ট থাকায় মহাসড়কের পাশে অবৈধ হাট-বাজার অপসারণ করতে গিয়ে সওজ চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। অন্যদিকে দুই আইনের মধ্যকার সাংঘর্ষিক অবস্থার বিষয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, দুই আইন সংগতিপূর্ণ করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে শিগগির কাজ শুরু করা হবে।


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের