শিরোনাম
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

শৃঙ্খলা ফিরেছে ট্রেনে, স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আসন্ন ঈদুল ফিতরে এবার লম্বা ছুটি পেয়েছেন কর্মজীবীরা। তাই পরিবার ও আত্মীয়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাড়ি করতে গ্রামের বাড়িতে যাচ্ছেন তারা। এ জন্য ঈদযাত্রার পঞ্চম দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের সংখ্যা বেড়েছে। বাড়তি কোনও ভিড় বা তাড়াহুড়ো ছিল না স্টেশনে। 


এবার অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় যাত্রীরা টিকিট নিয়ে স্টেশনে প্রবেশ করছেন। তাই বিনা টিকিটে যাত্রী-প্রবেশ ঠেকাতে কঠোর রেলওয়ে কর্তৃপক্ষ।


রবিবার (৭ এপ্রিল) সকালে স্টেশন ঘুরে দেখা যায়, দুই দফা টিকিট পরীক্ষা করার পর যাত্রীদের মূল প্ল্যাটফর্মে যেতে দেওয়া হচ্ছে।


যাত্রীদের কেউ অনলাইন থেকে কাগজে টিকিট প্রিন্ট করে নিয়ে এসেছেন, কেউবা মোবাইলেই টিকিটের ছবি দেখাচ্ছেন রেল কর্মীদের। টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র মিলিয়ে নিশ্চিত হয়েই যাত্রীদের ভেতরে যেতে দিচ্ছেন তারা। কারও কাছে টিকিট না থাকলে তাকে ফেরত পাঠানো হচ্ছে। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশনে দাঁড়িয়ে বিষয়টি তদারকি করছেন।




আজ অধিকাংশ যাত্রী নির্ধারিত সময়ের আগেই স্টেশনের প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছিলেন। প্ল্যাটফর্মে টিকিটবিহীন যাত্রীদের কোনও ভিড় না থাকায় নিজের আসন নিয়ে কোনও চিন্তা নেই বলে জানান যাত্রীরা। সবাই নির্বিঘ্নে ট্রেনে প্রবেশ করে আসন গ্রহণ করছেন।


জানতে চাইলে রেলের এই ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করে যাত্রীরা বলেন, রেল যদি সব সময় এমন সেবা দেয়, তাহলে টিকিটবিহীন যাত্রী কমে যাবে। এতে যাত্রাপথ হবে ঝামেলামুক্ত। ট্রেনে চড়তে আগ্রহ বাড়বে সবার।



তবে ট্রেন ছাড়তে একটু বিলম্ব হচ্ছে জানিয়ে যাত্রীরা বলেন, দেরিতে ট্রেন ছাড়ার বিষয়টা আগের চেয়ে অনেক কমেছে। আশা করছি টিকিটের সমস্যার মতো এই সমস্যাও দূর হবে।


রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪টি ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। গতকাল ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরি করা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আজ ঠিক সময়ে সকাল ৬টায় ঢাকা স্টেশন ছেড়েছে।


রবিবার বিকালের শিডিউলের ট্রেনগুলোয় হয়তো যাত্রীর চাপ বাড়তে পারে বলে ধারণা করছে রেল কর্তৃপক্ষ।


আরও খবর




জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না: রিজভী

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন