শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

সঠিক সময়ে বাঁধের কাজ শেষ হবে- সিলেট বিভাগীয় কমিশনার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জামালগঞ্জ প্রতিনিধি ::


সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী রবিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মতিউর রহমান খান এবং জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।

দিনব্যাপী এই সফরে বিভাগীয় কমিশনার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন। দুপুরে তিনি সাচনা বাজারে উপস্থিত হয়ে বেহেলী ইউনিয়নের হালির হাওরের হাওর রক্ষা বাঁধ পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।

পরবর্তীতে তিনি বেহেলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেহেলী ইউনিয়নের সাধারণ জনগণের সঙ্গে একটি অবহিতকরণ সভায় অংশ নেন। সভা শেষে অতিদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মতিউর রহমান খান।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি উপজেলা প্রশাসন শিশু পার্ক ও সংস্কারকৃত উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। এছাড়াও তিনি ভীমখালী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নথিপত্র এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।


পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, জামালগঞ্জ উপজেলার সকল হাওর রক্ষা বাঁধ নির্ধারিত সময়সীমার মধ্যেই শতভাগ সম্পন্ন করা হবে। বাঁধ নির্মাণ কাজে কোথাও কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংরক্ষণ শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়; এই কাজে স্থানীয় জনপ্রতিনিধি, , প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং সর্বোপরি এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই হাওরের ফসল রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।


অবহিতকরণ সভায় বিভাগীয় কমিশনার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের সরাসরি ভোটের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তিনি সকল নাগরিককে দায়িত্বশীলতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানান।


 এসময় আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস ছালাম,উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর,সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার,  যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ ,  জনস্বার্থ প্রকৌশলী কর্মকর্তা রাম কুমার সাহা,   সহকারী শিক্ষা অফিসার  ফারজেল হোসেন, পল্লী বিদ্যুৎতের এজিএম আজহারুল ইসলাম প্রমূখ।


দিনব্যাপী উন্নয়ন, সামাজিক ও অগ্রগতির বিভিন্নদিক ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার যা উপজেলাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত