শিরোনাম
পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬
নারায়ণগঞ্জে জনসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

‘স্বৈরাচার শেখ হাসিনার উসকানি সহ্য করবে না জনগণ’

প্রকাশিত:শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জে এক বিশাল জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পতিত আওয়ামী লীগ সরকার ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা ও মহানগরীর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েও উসকানিমূলক কথা বলে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। তবে মুক্তিপাগল জনগণ এসব সহ্য করবে না। 

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের মাধ্যমে বিপর্যস্ত করেছে। 

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ও বিচার বিভাগকে ধ্বংস করেছে। গত ১৫ বছরে তারা ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে।

তিনি আরও বলেন, দেশের ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। আমরা বিচার চাই, তারপর সংস্কার, তারপর নির্বাচন।

নারায়ণগঞ্জের অতীত সন্ত্রাসী কার্যকলাপের প্রসঙ্গ টেনে জামায়াতের আমীর বলেন, এই শহরকে এক সময় সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। আমাদের তৎকালীন আমীর গোলাম আযমের বিরুদ্ধে ৭২ ফিট লম্বা ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে লেখা ছিল ‘নারায়ণগঞ্জে তার প্রবেশ নিষিদ্ধ।’ শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল।

তিনি আরও বলেন, সন্ত্রাস কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয়। যারা জুলুম করে, তারা দুনিয়াতেও পরিণতি ভোগ করে, আর আখিরাতে তাদের কঠিন শাস্তি হবে। 

জামায়াতের আমীর বলেন, আমরা ক্ষমতায় গেলে সর্বপ্রথম শিক্ষাব্যবস্থার সংস্কারে হাত দেবো। আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলব, যেখানে শিক্ষাজীবন শেষে কেউ বেকার থাকবে না।

তিনি আরও বলেন, নারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কৃষি ও শিল্পকে সমৃদ্ধ করে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করা হবে। বৈষম্যহীন একটি সমাজ গঠনে জামায়াত কাজ করে যাবে।

জনসভায় বক্তারা নারায়ণগঞ্জের বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান। বিশেষ করে রিয়া গোপ, ত্বকী হত্যা এবং র‌্যাবের মাধ্যমে সংঘটিত সাত খুনের বিচার কার্যকর করার আহ্বান জানানো হয়।  

জামায়াতে ইসলামীর এ জনসভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি জয় কে রয় চৌধুরী বাপ্পী বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা গত ১৫ বছর একসাথে চা খেতে পারিনি। কেন তা আমাদের অজানা নয়। এই সম্প্রীতির শহর নারায়ণগঞ্জে কি আমরা এই ধরনের বৈষম্য দেখতে চেয়েছি? চাইনি কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। একই সাথে পাশাপাশি শ্মশান, গোরস্থান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ও সর্বপরি মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো।

জনসভায় হিন্দু  নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণুপদ সাহা, মহানগরের সাধারণ সম্পাদক সুশীল প্রমুখ।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের আমীর মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম,  ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।  

জনসভায় বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। তাদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও প্রতীক দাঁড়িপাল্লা দেখা যায়। সমাবেশকে শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।



আরও খবর




পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২