শিরোনাম
বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

টাকার বিনিময়ে নিষ্ক্রিয় ও অনুপ্রবেশ কারীদের দিয়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনায় টাকার বিনিময়ে নিষ্ক্রিয়  ও অনুপ্রবেশ কারীদের দিয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এবং কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ.এম তারেক মুন্সির বিরুদ্ধে। টাকার বিনিময়ে সদ্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং যে কোনো সময় এই দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।


খোজ নিয়ে জানা যায়, সদ্য ঘোষিত কমিটিতে  বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান  এ্যাড. আজিজুর রহমান মোল্লা এবং পৌর বিএনপি সদস্য সচিব সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে কমিটি থেকে বাদ দিয়ে আকস্মিকভাবে অচেনা মুখ ও অনুপ্রবেশকারীদের দিয়ে

সদ্য ঘোষিত কমিটি গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবং (২৬অক্টোবর) উপজেলা বিএনপির  অস্থায়ী কার্যালয়ে  বিএনপির আহ্বায়ক জহিরুল হক জহরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহ আলমের উপস্থাপনায় সদ্য ঘোষিত কমিটি বিলুপ্তির দাবিতে  প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।


হোমনা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হোমনাতে মরহুম এম কে আনোয়ারের হাতে গড়া বিএনপিকে বিভক্ত করতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিগত ১৭ বছর যারা হোমনা বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয়, অচেনা মুখ ও অনুপ্রবেশকারীদের দিয়ে আকস্মিকভাবে একটি বিতর্কিত কমিটি দিয়েছে। তারা আরও বলেন, পূর্বের কমিটি বহাল রেখে সদ্য ঘোষিত এই বিতর্কিত কমিটি অবিলম্বে বিলুপ্তি ঘোষনা করা না হলে, যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার আশংকা রয়েছে।


হোমনা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা বলেন, দুঃখের বিষয় হলো (২৪অক্টোবর) আমাদের সাথে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া, জেলার আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি মরহুম এম কে আনোয়ার স্যারের সপ্তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান করে গিয়ে (২৫ অক্টোবর) রাতে আকস্মিকভাবে আমাদের মতো ত্যাগীদের বাদ দিয়ে এবং মরহুম এম কে আনোয়ারের হাতে গড়া হোমনার বিএনপি বিভক্ত করার হীন উদ্দেশ্যে টাকার বিনিময়ে অনুপ্রবেশকারী ও সতেরো বছর যারা বিএনপির রাজনীতিতে যারা নিষ্ক্রিয় ছিল তাদেরকে দিয়ে দুটি পরিবার কেন্দ্রিক বিতর্কিত কমিটি দিয়েছে। যা হোমনা বিএনপি ও পৌর বিএনপি মেনে নিতে পারছেনা। তিনি আরও বলেন, অধ্যক্ষ সেলিম ভূইয়াকে আমরা কোনোদিন হোমনা ও মেঘনার বিএনপির রাজনীতিতে দেখি নাই। হঠাৎ করে বিভাগীয় দায়িত্ব পেয়ে মেঘনা বিএনপি খন্ড খন্ড করেছে এখন হোমনার বিএনপিকেও খন্ড খন্ড করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অবিলম্বে সদ্য ঘোষিত বিতর্কিত কমিটি বিলুপ্তি ঘোষণা করাসহ জেলার আহ্বায়ক দুর্নীতিবাজ আক্তারুজ্জামান সরকারকে অপসারণ করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।


হোমনা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর বলেন, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে যারা সতেরো বছর ধরে নির্যাতিত নিপীড়ত তাদেরকে মূল্যায়ন না করে নিস্ক্রিয়, অচেনা মুখ ও আওয়ামী ঘরোয়ানা লোকদের দিয়ে একটি বিতর্কিত কমিটি দিয়েছে, যা হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারছেনা। আমরা চাই অনতিবিলম্বে এই বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা, যদি না করে তাহলে হোমনার মাটিতে এই বিতর্কিত কমিটিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার অধ্যক্ষ সেলিম ভূইয়া, আক্তারুজ্জামান সরকার ও তারেক মুন্সিকেই নিতে হবে।


এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম  তারেক মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন,  আমাদের উপরেও নেতা আছে আমরা উপরের নির্দেশিত হয়েই কমিটি অনুমোদন দিয়েছি। আমরা কোন টাকা-পয়সার বিনিময়ে কমিটি দেই নাই। যদি এমন অভিযোগ উঠে তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, কে কতো টাকা দিয়েছে এবং কাকে দিয়েছে তার প্রমান দিতে।


অপরদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়াকে ফোন করা হলে সংযোগ না পাওয়ায় এবং রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


উল্লেখ্য (২৫ অক্টৈবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সীর স্বাক্ষরিত হোমনা উপজেলা বিএনপি মোহাম্মদ মহিউদ্দিনকে আহ্বায়ক, মোজাম্মেল হক মুকুলকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও পৌর বিএনপির সানাউল্লাহ সরকারকে আহ্বায়ক ও নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কমিটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।


আরও খবর




বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা