শিরোনাম
জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত উৎপাদন শুরুর দুই দিনেই ফের বন্ধ সিইউএফএল অসহায় বৃদ্ধ সাজু শেখের মুখে হাসি: ঘর মেরামত সামগ্রীর পর এবার ব্যাটারিচালিত ভ্যান দিল জেলা প্রশাসন মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের যোগদান গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ার হত্যা মামলার আসামি পিন্টু গ্রেপ্তার পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফ সীমান্তে তিন রাত শোনা যায়নি গুলির শব্দ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্র বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত ও অস্থিরতার প্রভাব কাটিয়ে বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে।  


গত সোমবার থেকে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত কক্সবাজারের টেকনাফ দক্ষিণ-পূর্ব সীমান্তে কোনো ধরনের গোলাগুলির শব্দ শোনা যায়নি।

যে কারণে মানুষের মাঝে এখন আতঙ্ক কেটে গেছে।


অপরদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফের উত্তর দিকের সীমান্তে ৮-৯ দিন ধরে বড় ধরনের কোনো বিস্ফোরণ বা সংঘাতের খবর পাওয়া যায়নি।  


সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির সঙ্গে সংঘাত এখন রাখাইনের মংডু শহরের দিকে অগ্রসর হয়েছে। এতে বাংলাদেশ সীমান্তে গোলাগুলি কমে এসেছে। সীমান্তের বেশির ভাগ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চৌকি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়েছে।  


টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশের এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে। এর বিকট শব্দে কেঁপে উঠেছিল টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা। সোমবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গোলাগুলি বা বিকট বিস্ফোরণ শোনা যায়নি। ওপারের সংঘাতময় পরিস্থিতির প্রভাব ফেলেছিল এপারের বাসিন্দাদের জীবনে।  


সাবরাং নয়াপাড়ার বাসিন্দা সৈয়দ আলম ও শাহপরীর দ্বীপ বাজারপাড়ার আবদুল জলিল বলেন, গত কয়েকদিন টেকনাফ সীমান্তের মানুষের ঘুম ভেঙেছে বিকট শব্দে। এপারের মাটি কেঁপে উঠেছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যেমন-তেমন, ভয়ে ঘুম ভেঙেছে শিশুদের। গত তিন রাত শান্তিতে ঘুমিয়েছে লোকজন।  


স্থানীয় লোকজন বলেন, টেকনাফ সীমান্তের উত্তরাংশে হোয়াইক্য এবং পূর্ব ও দক্ষিণাংশে সাবরাংয়ের বিপরীতে নাফ নদীর ওপারে রাখাইন রাজ্য। কয়েকদিন ধরে সেখান থেকে গুলির শব্দ আসছিল। স্থানীয় লোকজনের ধারণা, রাখাইন রাজ্যের মংডু শহরের পাশের বলিবাজার, মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহপাড়া, মাংগালা, নলবন্ন্যা, ফাদংচা ও হাসুরাতা এলাকায় সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর লড়াই চলছে।  


এদিকে মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতির কারণে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদী এলাকায় টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। নিয়মিত টহল বাড়ানো হয়েছে। স্থলভাগেও পুলিশের টহল ও চারটি বিশেষ দল কাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে যেন কেউ অনুপ্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে।  


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সময়ে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।  


তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

নিউজ ট্যাগ: টেকনাফ

আরও খবর




গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গবাদিপশু চড়াতে গিয়ে বজ্রপাতে রাখালের মৃত্যু

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) কর্তৃক এক কোটি দুই লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক

উস্কানি নয়, জীবিকার তাগিদ - কাজী ফার্মসের ফিডমিলে শ্রমিকের ক্ষোভের আর্তনাদ

চি‌কিৎসাবিহীন বি‌চ্ছিন্ন দ্বীপ উপ‌জেলা রাঙ্গাবালী স্বাধীনতার ৫৬ বছ‌রেও হয়‌নি হাসপাতাল!

বোদায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময়

বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

সোনারগাঁ‌য়ে ভাঙা‌রি ব‌্যবসায়ী আইয়ুব হত্যার রহস‌্য উদঘাটন, গ্রেপ্তার ২

হালুয়াঘাটের ধারা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি, সভাপতি নজরুল সম্পাদক মুতিউর

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড

জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

লালপুর থানার অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার

রাণীনগরে অবমুক্ত করা হলো ২৭১ কেজি পোনা মাছ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গবাদিপশু চড়াতে গিয়ে বজ্রপাতে রাখালের মৃত্যু

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) কর্তৃক এক কোটি দুই লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক

উস্কানি নয়, জীবিকার তাগিদ - কাজী ফার্মসের ফিডমিলে শ্রমিকের ক্ষোভের আর্তনাদ

চি‌কিৎসাবিহীন বি‌চ্ছিন্ন দ্বীপ উপ‌জেলা রাঙ্গাবালী স্বাধীনতার ৫৬ বছ‌রেও হয়‌নি হাসপাতাল!

বোদায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময়

বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

সোনারগাঁ‌য়ে ভাঙা‌রি ব‌্যবসায়ী আইয়ুব হত্যার রহস‌্য উদঘাটন, গ্রেপ্তার ২