শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবনের পর ভবন জ্বলছে, কোথায় আটকে আছে অভিযান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীসহ সারা দেশে কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পেছনে কারণ বের হয়ে আসে ভবনগুলোয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রাখা বিষয়টি। পরে নড়েচড়ে বসে রাজধানীর সেবা সংস্থাগুলো। অভিযান চালিয়ে ভবন সিলগালা ও জরিমানা করা হয় ভবন মালিক ও দোকান মালিককে। কিন্তু কিছুদিন পরেই অজ্ঞাত কারণে থেমে যায় এসব অভিযান। সবকিছু আবার চলতে শুরু করে আগের মতো।


গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখানে অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকার বিষয়টি উঠে আসে। অগ্নিনীতিমালা না মেনেই বছরের পর বছর ভবনটিতে চলছিল রেস্তোরাঁর ব্যবসা। ৪৬ জনের প্রাণহানির পর এবারও নড়েচড়ে বসে সেবা সংস্থাগুলো। অনিয়ম-দুর্নীতি ও অপরাধী খুঁজতে একযোগে মাঠে নামে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।


এ ঘটনার কারণে টানা কয়েক দিন রাজধানীর বিভিন্ন এলাকার রেস্তোরাঁয় অভিযান চালায় টাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট। অগ্নি নীতিমালা না মানার অভিযোগ এনে এসব রেস্তোরাঁর মালিক কর্মচারীসহ সংশ্লিষ্ট অনেকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।


তবে শুধু রেস্তোরাঁর অভিযান পুলিশেই কেন সীমাবদ্ধ? আরও যেসব আবাসিক ভবন, বেসরকারি অফিস ভবন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান; যেখানে অগ্নিনির্বাপণব্যবস্থা মানছে না তারা; সেখানে কেন অভিযান চালানো হচ্ছে না, কেন অন্যের ওপর দায় চাপিয়ে নিজেদের দায় সারছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশ্ন উঠছে এসব নিয়ে।


সর্বশেষ বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় চার তলা একটি ভবনের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল ৮টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছিল নৌবাহিনীও।


আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস জানিয়েছে, কোনও ধরনের নীতিমালা না মেনে নির্মাণ করা হয়েছে ডেমরার ওই ভবন। সেখানে নেই ফায়ার এক্সিট, ভেতরে ঢোকার সিঁড়িও খুবই সংকীর্ণ। পাশের অন্য ভবন থেকে পানি দেওয়ার সুব্যবস্থাও নেই, কারণ সব ভবন লাগোয়া। ভবনটির নিচে নেই নিজস্ব কোনও পানির মজুত।


ফায়ার সার্ভিস আরও জানায়, ঘন ঘন বা লাগোয়া ভবন নির্মাণ করা হয়েছে। যেটি এখন জ্বলছে, তার ঠিক পূর্ব পাশের ভবনটিও লাগোয়া। একই দেয়াল, এক ইঞ্চিও ফাঁকা নেই। যে কারণে ভবনটির পূর্ব পাশ দিয়ে আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়াসহ কোনও কাজই করা যাচ্ছিল না। ভবনটির নিচে যে ওয়াটার রিজার্ভ থাকার কথা ছিল, সেটি পাওয়া যায়নি। শুধু তা-ই নয়, এই আগুন লাগা ভবনের আশপাশে যেসব ভবন রয়েছে, সেখানেও পানির রিজার্ভ ছিল না। এসব কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের।


এর আগে গত ১৪ মার্চ রাতে রাজধানীর হাতিরপুলের রাজ কমপ্লেক্স নামের ছয় তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টায় আগুন লাগলে টানা আড়াই ঘণ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্যই পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে আরও সময় নেয়। 


ভবনটির আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার কারণ উল্লেখ করা হয়েছে, ভবনের ভেতরে ব্যাপক ধোঁয়া ছিল। এর দ্বিতীয় তলার একটি কার্পেটের গোডাউনে আগুন লাগে। চারপাশে কোনও জানালা না থাকার কারণে দেয়াল, জানালা ভাঙে ভেতরে ঢুকতে হয়েছে।


বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজ কমপ্লেক্সের একটি মাত্র সিঁড়ি। কোনোরকম অগ্নিনির্বাপণব্যবস্থা ছাড়াই এখনও ব্যবহার করা হচ্ছে এটি। ভবনের নিচ ও দ্বিতীয় তলায় কার্পেটের গোডাউন রয়েছে। যেখানে আগুনের ছোঁয়া পেলে মুহূর্তেই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


রাজধানী বা সারা দেশে অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকার বিষয়টি বেশির ভাগ ভবনের ক্ষেত্রেই পাওয়া গেছে। তবে এসব চিহ্নিত হলেও তা বাস্তবায়নে যথেষ্ট অবহেলা রয়েছে। ফলে একের পর এক ঘটছে প্রাণঘাতী ঘটনা।


এর আগে পুরান ঢাকার চুড়িহাট্টা, নিমতলী, গুলিস্তানের সিদ্দিকবাজার ও বঙ্গবাজারে অগ্নিকাণ্ড কিংবা সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ; যখনই এমন ঘটনা ঘটেছে, সেবা সংস্থাগুলো একে অপরের ওপর দায় চাপিয়ে নিজেদের দায় সেরেছে। বেইলি রোডের ঘটনার পরও দেখা গেছে একই চিত্র। কয়েক দিন টানা অভিযানের পর দু-একটি অভিযান ছাড়া উল্লেখযোগ্য কোনও অভিযানের খবর পাওয়া যাচ্ছে না।


পুলিশ বলছে, রেস্তোরাঁর বাইরে বহুতল আবাসিক ভবন, বিভিন্ন অফিসে অবৈধভাবে গ্যাসের সংযোগ রয়েছে। কিন্তু নেই অগ্নিনির্বাপণব্যবস্থা নেই। এসব দেখার প্রাথমিক দায়িত্ব পুলিশের নয়। এগুলো অন্য সংস্থাগুলোর কাজ। তারপরও সংশ্লিষ্ট সংস্থাগুলো সহায়তা চাইলে সে ক্ষেত্রে পুলিশ সহায়তা করবে।


সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযানে ঝাঁপিয়ে পড়লে হবে না, দীর্ঘদিনের অনিয়ম নিয়মের মধ্যে আনতে হবে।


ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, বেইলি রোডের দুর্ঘটনার পর এ রকম যেসব ভবন অগ্নিঝুঁকিপূর্ণ ছিল, সেগুলোতে আমরা অভিযান চালিয়েছি। কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট কম থাকায় আরও যেসব ভবন বা প্রতিষ্ঠানে অভিযান চালানো দরকার, তা করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়াতে।


ডিএমপির জনসংযোগ শাখার উপ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, বেইলি রোডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এ ঘটনার পর রাজধানীতে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ, রাজউক ও সিটি করপোরেশন। প্রকৃতপক্ষে এসব কাজ রাজউক ও সিটি করপোরেশনের। তারাই এসব ব্যবসার অনুমতি দিয়ে থাকে। গ্যাসের বিষয়টিও তারাই দেখে। ভবনের নকশার অনুমোদন দিয়ে থাকে রাজউক। এখানে পুলিশের কাজটি খুব কম।


এরপরও কোথাও অসঙ্গতি দেখলে সেটা বন্ধ করতে পারে পুলিশ। যেহেতু অন্যান্য সংস্থা বিভিন্ন কারণে সঠিকভাবে তদারকি করতে পারে না। পুলিশের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অগ্নিনীতিমালা না মেনে যারা অবৈধভাবে ব্যবসা করছে, তাদের অনেককে গ্রেফতার করেছে পুলিশ।


তিনি আরও বলেন, আন্তমন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন, দোকান মালিক সমিতিসহ কীভাবে দুর্ঘটনা রোধ করা যায়, তা নিয়ে সমন্বয় সভা করে কাজ করছি। বর্তমানে ঢালাও অভিযান বন্ধ আছে। তার মানে এই না অভিযান বন্ধ হয়ে গেছে। এখন থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হবে। পাশাপাশি সিটি করপোরেশন, রাজউক, তিতাস ও ফায়ার সার্ভিস যদি অভিযান চালায়, পুলিশ সহায়তা করবে। এ ছাড়া প্রয়োজন হলে পুলিশও অভিযান চালাবে।


ফায়ার ও দুর্যোগ বিশেষজ্ঞ মেজর এ কে এম শাকিল নেওয়াজ  বলেন, শুধু অভিযানে ঝাঁপিয়ে পড়লে হবে না। অনিয়ম তো দীর্ঘদিন ধরে চলছে। তাই সবকিছু নিয়মের মধ্যে আনতে হবে। সেবা সংস্থাগুলোকে মনিটরিং করতে হবে। তবেই শৃঙ্খলায় ফিরবে।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক