শিরোনাম
পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
‘এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন’ এর উদ্যোগে

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

পবিত্র ঈদুল আযহার আনন্দের সাথে দেশজুড়ে সবুজের ছোঁয়া ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক ও সামাজিক সংগঠন ‘এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন’ (অরস ধহফ উৎবধস ঋড়ঁহফধঃরড়হ)। এবারের ঈদের উপহার হিসেবে সংগঠনটি বাংলাদেশের ১০টি নির্বাচিত জেলায় শুরু করতে যাচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬”। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সদাকায়ে জারিয়া’ বা চলমান নেক আমল হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। একটি নিমগাছ রোপণের মাধ্যমে কেবল বর্তমান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস ও একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই পরিকল্পনা সাজানো হয়েছে। 

কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি শক্তিশালী প্রতিনিধি দল গঠন করা হয়েছে। ১০টি জেলার সমন্বয়ক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন:

এস এইচ শামীম (ঢাকা বিশ্ববিদ্যালয়), বিজয় পাল জয় (সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ), রায়হান গোলাপ (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সানভি রহমান বেল্লাল (পাবনা মেডিকেল কলেজ),  মোঃ শিহাব প্রধান (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) ও মোহাম্মদ সাঈদ (রংপুর মেডিকেল কলেজ), অর্পা বিশ্বাস (রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

আব্দুর রহিম (গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), বিবেকানন্দ বর্মা (দিনাজপুর মেডিকেল কলেজ), মোসা: আঞ্জুরা খাতুন (খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়), পুরো কার্যক্রমের সার্বিক দায়িত্বে থাকবেন এইম এন্ড ড্রিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রখ্যাত চিকিৎসক ডা. মোঃ কামরুল ইসলাম। তিনি এই উদ্যোগ সম্পর্কে বলেন, “ঈদের আনন্দ কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা যেন প্রকৃতির কল্যাণে ব্যয় হয়, সেই লক্ষ্যেই আমাদের এই নিমগাছ রোপণ কর্মসূচি। নিমগাছ একটি ঔষধি গাছ এবং এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে।” 

পরিবেশবিদদের মতে, নিমগাছ বায়ু থেকে প্রচুর পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করতে পারে। এর ঔষধি গুণাগুণ এবং রোগপ্রতিরোধ ক্ষমতা একে অনন্য করে তুলেছে।

আগামী ঈদুল আযহায় ১০টি জেলায় একযোগে এই চারা রোপণ শুরু হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সাধারণ মানুষকেও এই মহৎ কাজে শরিক হতে এবং অন্তত একটি করে গাছ লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

‘এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন’ (অরস ধহফ উৎবধস ঋড়ঁহফধঃরড়হ) নানা রকম সমাজসেবামুলক কাজ করে থাকে। এটা সম্পূর্ন একটি অরাজনৈতিক সংগঠন। সমাজে নিরীহ মানুষদের সহযোগিতা করাই এই সংগঠনের মূল লক্ষ্য। সংগঠনটি তাদের কার্যক্রম শুরু থেকেই সমাজসেবামুলক কাজ করে আসছে।


আরও খবর




পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা