শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

১১ আগস্টের আগে গ্যাস সংকট কাটছে না

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সামিটের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সংকট দেখা দিয়েছে। আগামী ১১ আগস্ট থেকে সামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল আবার সরবরাহ শুরু করতে পারবে বলে জানা গেছে। এতে সাম্প্রতিক সময়ের গ্যাস সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।


প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালে টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি সিঙ্গাপুরে নেওয়া হয় মেরামতের জন্য। এর ফলে কয়েক মাস ধরেই দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প, বাণিজ্য; এমনকি বাসা-বাড়িতেও গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।


এদিকে গত বুধবার পেট্রোবাংলার সর্বশেষ হিসাবে ২ হাজার ৬৩৪ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে সরবরাহ করেছে। এর মধ্যে একটি এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ করা হয়েছে ৬০৫ মিলিয়ন ঘনফুট। বাকিটা দেশের গ্যাস খনি থেকে পাওয়া গেছে।


দেশে সামিট ছাড়াও মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির একটি ভাসমান টার্মিনাল রয়েছে। ওই টার্মিনাল দিয়েই এলএনজি পাওয়া যাচ্ছে এখন।


ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ১৩ জুলাই সামিটের এলএনজি টার্মিনাল বাংলাদেশের উপকূলে এসে পৌঁছায়। তখন পেট্রোবাংলার তরফ থেকে  বলা হয়েছিল, আগামী ১৫ দিনের মধ্যে গ্রিডের সঙ্গে পাইপলাইন জুড়ে দিলেই আবার সরবরাহ করতে পারবে টার্মিনালটি। সেই হিসাবে ২৮ জুলাই এই টার্মিনাল আবার উৎপাদনে আসার কথা ছিল।


বুধবার কয়েকটি গণমাধ্যমকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সামিটের এলএনজি টার্মিনালের গাস সরবরাহ করতে আর ১০ দিন সময় প্রয়োজন হবে।


প্রতিমন্ত্রীর এমন বক্তব্যর পর বৃহস্পতিবার সামিটের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন পদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা চেষ্টা করছি। আশা করছি ১১ আগস্ট থেকেই গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।’


তবে তিনি জানান, যেহেতু এখন সাগর কিছুটা উত্তাল থাকে, তাই কিছুটা দেরিও হতে পারে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।


সামিটের আনুষ্ঠানিক বক্তব্য জানার জন্য সামিট করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খানকে হোয়াটসঅ্যাপে কলা করা হলে তিনি বলেন, ‘সাগরের নিচে পাইপলাইনের কাজে বিশেষ জটিলতা রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক আবহাওয়া সেটিকে আরও কঠিন করে তুলেছে। আন্তর্জাতিক লাইসেন্স রয়েছে এবং যারা বিশেষভাবে পারদর্শী, তারাই মুরিং সিস্টেমের কাজ করছেন। আমরা আশা করছি আগামী ১০ দিনের মধ্যে এই কাজ শেষ হবে। কিন্তু সাগরের ৩০ মিটার গভীরতা এবং বৈরী আবহাওয়ায় আমাদের কাজে কোনও কারণে দেরিও হতে পারে।’


এর আগে গত ৪ জুলাই সংবাদ সম্মেলন করে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।


দেশে এখন মোট গ্যাসের চাহিদা রয়েছে দৈনিক ৪ হাজার মিলিয়ন ঘনফুট। কিন্তু দুটি টার্মিনাল সচল থাকলে তিন হাজার ১০০ থেকে তিন হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।


তবে একটি টার্মিনালের সর্বোচ্চ ব্যবহার করে এখন সরবরাহ করা হচ্ছে গড়ে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। এতে অন্তত ৫০০ মিলিয়ন ঘনফুটের অতিরিক্ত ঘাটতি সৃষ্টি হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সঙ্গে শিল্পকারখানায়ও সংকট সৃষ্টি হয়েছে। বাসাবাড়িতেও ঘাটতি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী