শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

১৪ মাসে অপহৃত ছয় শতাধিক, গ্রেপ্তার ৬৯৯

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে গত ১৪ মাসে শিশুসহ ছয় শতাধিক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পেয়েছে পুলিশ। এসব ঘটনার জেরে গ্রেপ্তার হয়েছে ৬৯৯ জন। পুলিশের সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ঢাকায় ৫৯ জনকে অপহরণের ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। চলতি বছরের প্রথম দুই মাসে ডিএমপির থানাগুলোতে অন্তত ১৮ জনকে অপহরণের অভিযোগ রয়েছে।


এর মধ্যে ২৮ মার্চ শেরেবাংলানগর এলাকা থেকে এক শিশুকে (৫) অপহরণ করে মানিকগঞ্জ নেওয়া হয়। এরপর অপহরণকারীরা ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ দেওয়া হয়। পুরে পুলিশ ১২ ঘণ্টার চেষ্টায় মানিকগঞ্জের সিংগাইর থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।


গত ২০ মার্চ একটি ইংরেজি মাধ্যম স্কুলের এক শিক্ষার্থীকে অপহরণ করে তার ব্যবসায়ী বাবার কাছ থেকে এক দিনে ১৪ লাখ টাকা হাতিয়ে নেয় অপহরণকারীচক্রের সদস্যরা। এরপর পুরান ঢাকার একটি সড়ক থেকে পথচারীকে অপহরণ করে অন্য একটি চক্র মুক্তিপণ আদায় করে।


গত ২৬ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে শেরপুরে যাওয়ার পথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। তাঁর ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। পরে তাঁকে ভারতের মেঘালয় সীমান্ত থেকে উদ্ধার করে র‌্যাব।


এছাড়া টেকনাফে গত বছর ১২৪ জনকে অপহরণ করা হয়। এর মধ্যে ৫৯ জন স্থানীয়, অন্যরা রোহিঙ্গা। তাদের মধ্যে ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।


পুলিশ ও র‌্যাব সূত্র বলছে, প্রতিবার ঈদ আসলে এসব অপহরণকারীদের উৎপাত বাড়ে। এবারও আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অপহরণকারীদের তৎপরতা বেড়েছে।


অপরাধ বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কারণ এই দুর্বৃত্তরা শুধু অপহৃত ব্যক্তির ক্ষতি করছে না, আর্থিক ও মানসিকভাবে তার পরিবারেরও ক্ষতি করছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নিয়মিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।


ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ইকবাল হোসাইন বলেন, এরা মূলত ঈদকে টার্গেট করে অপহরণে নেমেছে। সড়কে ওত পেতে থাকে তারা। এরপর সুযোগমতো অপহরণের পর পরিবার বা স্বজনের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়।


ঢাকার বাইরের ঘটনাগুলোর মধ্যে গত ২৯ মার্চ বরগুনার আমতলী উপজেলায় এক কিশোরীকে অপহরণের পর মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা কিশোরীকে ধর্ষণ করে। পরে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তার করে।


পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে অপহরণের ঘটনায় মোট ৪৬৩টি মামলা হয়েছে। ২০২২ সালে ৪৬০টি মামলা হয়।


ডিএমপির গত বছরের অপরাধবিষয়ক মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ডিএমপির আটটি ক্রাইম বিভাগের প্রতিটি থানা এলাকায় অপহরণের ঘটনায় মামলা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগে তিনটি, ওয়ারী বিভাগে পাঁচটি, লালবাগে আটটি, মতিঝিলে সাতটি, মিরপুরে ছয়টি, গুলশানে ১০টি, উত্তরায় ১২টি এবং তেজগাঁওয়ে ১৪টি মামলা হয়।


এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেন, অপহরণ বাড়ার পেছনের কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে ঢাকা থেকে অপহৃত শিশুসহ অনেককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।


অপহরণের ঘটনায় সারা দেশে পাঁচ শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।


তবে র‌্যাব জানায়, গত বছর অপহরণের শিকার ৬৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে।


র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, সমাজে এক শ্রেণির লোক অপরাধে জড়িয়ে মানুষকে অপহরণের পর মুক্তিপণ আদায় করছে। তবে র‌্যাব ঢাকাসহ দেশের প্রতিটি এলাকায় তৎপর রয়েছে। অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, শিশু অপহরণ বেড়েছে। বোরকা পরে পরিচয় গোপন রেখে শিশু চুরি করা হচ্ছে। তাই অভিভাবকদের আরো সচেতন হতে হবে।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী