শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

২০২৯ সাল পর্যন্ত নগদ সহায়তা অব্যাহত চান ব্যবসায়ীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৭ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে সরকারের ২০২৬ সাল পর্যন্ত তৈরি পোশাক ব্যবসায়ীদের নগদ সহায়তা দেওয়ার কথা। ব্যবসায়ীরা ২০২৯ সাল পর্যন্ত এ সহায়তা অব্যাহত চান। নগদ সহায়তার কারণেই দেশের এ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক ক্রাইসিসেও তারা টিকে আছেন বলে দাবি ব্যবসায়ীদের।


এছাড়া তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে কমিয়ে আগের মতো শূন্য দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাধিক দাবি জানান তৈরি পোশাকখাতের ব্যবসায়ী নেতারা। শনিবার (২৫ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান (কচি), ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত মাহবুবুল আলম। এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও উপস্থিত ছিলেন।


এফবিসিসিআইয়ের এক কর্মকর্তা  বলেন, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ডলার সংকটসহ সম্প্রতি ব্যবসায়ীরা কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, বাজেট সামনে রেখে ব্যবসায়ীদের প্রস্তাব প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন।




আয়কর আইন অনুযায়ী, রপ্তানিখাতের উৎসে কর ১ শতাংশ নির্ধারিত। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নানা সময়ে জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রজ্ঞাপন জারি করে এই করহার ছাড় দেওয়া হয়েছে।


২০১৯-২০ অর্থবছরের বাজেটে তৈরি পোশাকসহ সব ধরনের পণ্য রপ্তানির ওপর উৎসে কর ১ শতাংশ কেটে রাখার আদেশ জারি করা হয়। পরে পোশাক রপ্তানিকারকদের দুই সংগঠন বিজিএমইএ, বিকেএমইএসহ অন্য ব্যবসায়ী সংগঠনের দাবির মুখে ওই অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে সেটা কমিয়ে দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করে এনবিআর। এর আগে ২০১৭-১৮ অর্থবছরে দশমিক ৭০ শতাংশ উৎসে কর দেন রপ্তানিকারকরা।


এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি) বলেন, উৎসে কর যেটা এখন ১ শতাংশ আছে, সেটা দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করেছি।



এর আগে গত মার্চে এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে কমিয়ে আগের মতো শূন্য দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করে তা আগামী পাঁচ বছর কার্যকর রাখার দাবি জানান রপ্তানিকারকরা। পাশাপাশি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানানো হয়। যদিও ২০২৯ সাল নাগাদ এই প্রণোদনা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।


চলতি বছরের শুরুতে পোশাকসহ ৪৩টি খাতে পণ্য রপ্তানিতে নগদ সহায়তা কমায় সরকার। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ হবে। এ লক্ষ্যে, পর্যায়ক্রমে সব ধরনের রপ্তানিতে প্রণোদনা কমানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগে রপ্তানি আয়ের ওপর ১ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হতো। এতে রপ্তানিকারকরা উৎসাহিত হতেন।


বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রণোদনার সর্বোচ্চ হার ১৫ শতাংশ এবং সর্বনিম্ন শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটি চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রযোজ্য হবে। নতুন নির্দেশনায় অনুযায়ী তৈরি পোশাক খাতে দশমিক ৫০ শতাংশ হারে নগদ সহায়তা পাচ্ছেন রপ্তানিকারকরা, যা আগে ছিল ১ শতাংশ।


কেন্দ্রীয় ব্যাংক জানায়, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তীসময়ে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা সম্পূর্ণভাবে একত্রে প্রত্যাহার করা হলে রপ্তানিখাত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সেজন্য সরকার এখন থেকেই বিভিন্ন ধাপে নগদ প্রণোদনার হার অল্প অল্প করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।



এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, ‘সরকার ২০২৬ সাল পর্যন্ত নগদ সহায়তা দিতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থার আন্ডারে। সেক্ষেত্রে আমাদের বিকল্প নগদ সহায়তা দেওয়ার আগ পর্যন্ত ২০২৯ সালের আগে যেন নগদ সহায়তা প্রত্যাহার না করা হয়। কারণ নগদ সহায়তার কারণে আমরা নতুন বাজার তৈরি করতে পেরেছি। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। আজ যে অর্থনৈতিক ক্রাইসিসে টিকে আছি, তা এই নগদ সহায়তার কারণে।’


তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে বৈশ্বিক মন্দা আমরা মোকাবিলা করছি। নগদ সহায়তার টাকায় নতুন বাজার তৈরি করতে পেরেছি, নানান সহযোগিতা পেয়েছি।’


এছাড়া অর্থনৈতিক অঞ্চল, শিল্প এলাকার বাইরের আর কোনো শিল্পপ্রতিষ্ঠানকে বিদ্যুৎ-গ্যাস সংযোগ না দেওয়া এবং গ্যাস-বিদ্যুৎ সংযোগ না থাকলে শিল্প মালিকদের ঋণ না দেওয়ার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে।


বিজিএমইএ সভাপতি বলেন, ‘হঠাৎ গ্যাস, বিদ্যুৎ, ঋণ দেওয়ার সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছি। এর মধ্যে অনেক ব্যবসায়ী সেখানে ৫০ থেকে ৮০ শতাংশ বিনিয়োগ করেছেন। আমাদের কোনো গ্রেস পিরিয়ড দেওয়া হয়নি।’


‘আমাদের ফ্যাক্টরিগুলো শিল্পাঞ্চলে হবে। কিন্তু আমরা সেগুলো বুঝে পাচ্ছি না। গ্যাস-বিদ্যুৎসহ সব মিলিয়ে আরও ২-৩ বছর লাগবে। আমাদের যেহেতু ২-৩ বছর আরও লাগবে, এরই মধ্যে যে বিনিয়োগ করেছি সেগুলোর কী হবে? বিভিন্ন সুযোগও প্রয়োজন। আমরা শিল্পাঞ্চলে যেতে চাই। সেখানে গেলে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পাবো।’


তিনি বলেন, ‘সবচেয়ে বড় যে অর্থনৈতিক অঞ্চল মীরসরাই, সেটা এখনো প্রস্তুত নয়। আরও ২-৩ বছর লাগবে। রাস্তাঘাট হয়নি সেখানে। সব ঠিক করে আমাদের বুঝিয়ে দিলে আমরা ভবন করবো, সেটাপ করবো। এতে আরও সময় লাগবে।’


প্রস্তাবে পক্ষে যুক্তি উপস্থাপন করে বিজিএমইএ সভাপতি বলেন, ‘মীরসরাইয়ে তো আর জায়গা নেই। এখন শিল্পায়ন হচ্ছে, মানুষ শিল্পাঞ্চলে বিনিয়োগ করতে চায়। আপনি কেন বিনিয়োগ করতে দেবেন না। তাহলে শিল্পাঞ্চল গড়ে দিন আমরা সেখানে যাবো। আমাদের শিল্পাঞ্চলের স্বার্থে, বিনিয়োগের স্বার্থে এটা বিবেচনা করা প্রয়োজন।’



নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বলেন, পোশাকশিল্প দেশের শীর্ষ রপ্তানি আয় অর্জনের খাত। সরকার এক শিল্পের প্রসারে দীর্ঘদিন ধরেই নানান সুবিধা দিয়ে আসছে। এবারও তাদের প্রস্তাব বিবেচনা করে বাজেট প্রণয়ন করা হয়েছে।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক