
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরা শেষে ফেরার পথে কোনাবাড়ী থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় আসলে প্রিজনভ্যান থেকে এক আসামি পালানোর অভিযোগ উঠেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮ টার সময় এ ঘটনা ঘটে।
পলায়নকৃত আসামি হলেন,ঢাকা মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পের ১১৭, ব্লক-এ মোতালেব এর ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রয়েছে। মামলা নং-৫৫(১১)২৬।
জানা যায় আসামীকে আদালত থেকে হাজিরা শেষে ফেরত আনার সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় অবস্থিত নাওজোড় হাইওয়ে থানার সামনে আসলে আসামী টয়লেটের চাপ আছে বললে তাকে দায়িত্বরত পুলিশ কর্মকড়তা প্রিজনভ্যান থেকে টয়লেটে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায়। এর তারা খোঁজা খুজি করে না পেয়ে পুলিশকে খবর দেয়।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট- ১ এর জেলার মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমরা রাত সাড়ে ৯ টার সময় জানতে পারি রাজা ওরফে পিচ্চি রাজা নামে এক জন আসামি আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে ৮ টার সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় আসলে পালিয়ে যায়। তিনি বলেন, এবিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবেন। যেহেতু তাদের হেফাজত থেকে আসামি পালিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার তাহেরুল ইসলাম চৌহান বিষয়টি নিশ্চিত করে বলেন,এ বিষয়ে পুলিশ কাজ করছে।




























