শিরোনাম
বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আগুনের তাপে, হাতুড়ির শব্দে জমে উঠেছে কোরবানির সরঞ্জাম তৈরির কর্মযজ্ঞ

প্রকাশিত:মঙ্গলবার ২৬ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরোপবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কক্সবাজারের চকরিয়ায় বেড়েছে কামার শিল্পীদের ব্যস্ততা। বছরের অন্য সময়ের তুলনায় এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন কাজ করছেন উপজেলার বিভিন্ন এলাকার কামাররা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি, বঁটি ও হাঁসুয়া তৈরিতে যেন দম ফেলারও সময় নেই তাদের।সরেজমিনে উপজেলার ডুলাহাজারা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি কামারশালায় চলছে ব্যস্ত কর্মযজ্ঞ। কোথাও পুরোনো দা-ছুরিতে শান দেওয়া হচ্ছে, কোথাও আবার নতুন চাপাতি তৈরিতে ব্যস্ত কারিগররা। কয়লার আগুনে লোহা গরম করে দক্ষ হাতে তৈরি করা হচ্ছে নানা ধরনের কোরবানির সরঞ্জাম। আগুনের লেলিহান শিখা, হাতুড়ির টুংটাং শব্দ আর ঘামে ভেজা শ্রমে মুখর পুরো এলাকা।কামার শিল্পীরা জানান, কোরবানির ঈদকে ঘিরেই তাদের বছরের সবচেয়ে বেশি কাজের চাপ তৈরি হয়। নতুন সরঞ্জাম তৈরির পাশাপাশি পুরোনো দা-ছুরি ধার ও মেরামত করাতেও প্রতিদিন ভিড় বাড়ছে ক্রেতাদের।ডুলাহাজারার কামার শিল্পী রিপন কর্মকার বলেন, একটি ভালো মানের ছুরি তৈরি করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। প্রথমে লোহা আগুনে পুড়িয়ে গরম করা হয়, পরে পানিতে ঠান্ডা করে হাতুড়ি দিয়ে পিটিয়ে আকৃতি দেওয়া হয়। এরপর ঘষামাজা ও ধার দেওয়ার মাধ্যমে প্রস্তুত করা হয় ছুরি বা দা।তিনি আরও বলেন, “সারা বছর তেমন কাজ থাকে না। ঈদুল আজহা এলেই কাজের চাপ বাড়ে। এই সময়টাতেই একটু ভালো আয় হয়, যা দিয়ে পরিবার নিয়ে কিছুটা স্বস্তিতে চলতে পারি।”এদিকে কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সরঞ্জামের দামও। ফলে অনেকেই নতুন সরঞ্জাম না কিনে পুরোনো দা-ছুরি মেরামতের দিকেই ঝুঁকছেন।চাপাতি বানাতে আসা এমরান সালেহ বলেন, “আগে যে চাপাতি ৪০০-৫০০ টাকার মধ্যে পাওয়া যেত, এখন সেটির দাম অনেক বেড়েছে। তাই এবার নিজের লোহা দিয়ে চাপাতি তৈরি করালাম।”আরেক ক্রেতা গোলাম কাদের জানান, নিত্যপণ্যের বাড়তি দামের কারণে নতুন সরঞ্জাম কেনা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়েছে। তাই তিনি পুরোনো দা মেরামত করিয়েছেন।চিরিংগা ওয়াপদা সড়কের কামার শিল্পী সুভাষ কর্মকার জানান, বর্তমানে বিভিন্ন ধরনের চাপাতি প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাংস কাটার চাকু ৫০ থেকে ৩০০ টাকা, হাঁসুয়া ৩০০ থেকে ৬০০ টাকা, পাকা লোহার বঁটি ৬৫০ টাকা এবং কাঁচা লোহার বঁটি ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।ঈদকে কেন্দ্র করে কামার শিল্পীদের এই ব্যস্ততা শুধু ব্যবসার হিসাব নয়; এটি গ্রামীণ ঐতিহ্য, শ্রম আর জীবনসংগ্রামের এক বাস্তব প্রতিচ্ছবি। আগুনের উত্তাপ আর হাতুড়ির শব্দে তৈরি হচ্ছে কোরবানির প্রস্তুতি, আর সেই শ্রমেই ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে ঈদের আমেজ।



আরও খবর




বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান