
দেশের স্বনামধন্য জাতীয় পত্রিকা ‘দৈনিক আলোকিত সকাল’-এর নাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ ও আইডি চালু করা হয়েছে। এসব ভুয়া আইডি ও পেজ থেকে বিভিন্ন ফটোকার্ড ও নিয়োগ বিজ্ঞপ্তি ছড়ানো হচ্ছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রতারণা করছে।
দৈনিক আলোকিত সকাল এর কর্তৃপক্ষ থেকে সতর্কতা জানানো যাচ্ছে যে, আমাদের শুধুমাত্র ফেসবুক পেজ ১টি রয়েছে। সেটি হলো-https://www.facebook.com/DainikAlokitoSakal। এ ছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট https://dailyalokitosakal.net/ থেকে সব খবর যাচাই-বাচাই করুন। অন্য কোনো পেজ থেকে ‘আলোকিত সকাল’-এর নামে আসা পোস্ট বা লিংকে ক্লিক না করার জন্য পাঠকদের সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে দৈনিক আলোকিত সকাল এর বার্তা সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি নজরে আসার পর আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনি ব্যবস্থা নিচ্ছি। পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’






































