শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

আড়াইহাজারে সমন্বয় সভায় মামলার আসামি চেয়ারম্যানদের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রকাশিত:বুধবার ০৬ মে ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৬ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি অভিযোগ থাকা কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিয়মিত অংশগ্রহণ নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁদের অনুপস্থিতি থাকলেও প্রশাসনের গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিতি ঘিরে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

বুধবার (৬ মে) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, অন্তত ছয়জন চেয়ারম্যান নিয়মিত এই সভায় উপস্থিত থাকছেন, যাঁদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের মধ্যে একজন কারাভোগও করেছেন বলে জানা গেছে। আবার কয়েকজনের বিরুদ্ধে আদালত থেকে জামিন না নেওয়ার অভিযোগও রয়েছে।

উপজেলার বিভিন্ন সূত্রে জানা যায়, হাইজ্জাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উচিৎপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন, খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ আমান এবং কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল হক ডালিম—এই ছয়জনই আওয়ামী লীগের বিভিন্ন পদে যুক্ত ছিলেন বা আছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা দায়ের হলেও তাঁরা প্রশাসনের সভায় উপস্থিত থাকছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলছে, সাধারণ মানুষ ছোটখাটো মামলায় জড়িয়ে নানা ভোগান্তির শিকার হলেও গুরুতর মামলার আসামি অভিযোগ থাকা জনপ্রতিনিধিরা কীভাবে নির্বিঘ্নে প্রশাসনিক সভায় অংশ নেন। এতে আইনের সমতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় পর্যায়ে দলটির অনেক জনপ্রতিনিধি এলাকা ছেড়ে যান। তবে বর্তমানে তাঁদের কেউ কেউ আবার সক্রিয় হয়ে প্রশাসনিক কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি দাবি করেন, আওয়ামী লীগের সময়কার নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিষয়ে তাঁদের অবস্থান কঠোর।

যোগাযোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

অভিযোগের বিষয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল হক ডালিম বলেন, তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন। যেসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, সেগুলোতে তিনি জামিনে রয়েছেন। পাশাপাশি চেয়ারম্যান নির্বাচনের সময় দল তাঁকে বহিষ্কার করেছিল, যা এখনো বহাল আছে বলেও দাবি করেন তিনি।






আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ