শিরোনাম
শেরপুরে পিকআপের মুড়ির বস্তার নিচে ৫৮৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২ আখাউড়ার খড়মপুর মাজার দানবাক্সে ওরসে মিললো কোটি টাকার বেশি নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা কারাগারে তারু মিয়ার মৃত্যুর গুজব, জীবিত আছেন-নিশ্চিত করল কারা কর্তৃপক্ষ জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন -এমপি কামরুল দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গজারিয়ায় বিক্ষোভ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬

আশ্বাসেই শেষ, নদীর পেটে ভোরের পাখি বিদ্যালয়

প্রকাশিত:মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ  ‎ ‎গাইবান্ধার সুন্দরগঞ্জে নদীভাঙনের কবল থেকে রক্ষা করা গেল না চরবাসীর একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার পরিদর্শন, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এবং সর্বশেষ ৮ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের পরিদর্শনের পরও বিদ্যালয়টি রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তীব্র ভাঙনে বিদ্যালয়ের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন বিদ্যালয়ের আসবাব ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ‎ ‎মঙ্গলবার সকালে বিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিদ্যালয়ের একটি বেড়া ও তিনটি জানালা ইতোমধ্যে নদীতে চলে গেছে। পরিস্থিতি বিবেচনায় ১৪ জন শ্রমিক বিদ্যালয়ের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। ‎ ‎স্থানীয়রা জানান, বিদ্যালয়টি চরাঞ্চলের মানুষের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। নদীভাঙনে আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই বিদ্যালয়টি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে বিদ্যালয় রক্ষায় দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ‎ ‎সর্বশেষ ৮ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তাঁর পরিদর্শনের পর স্থানীয়দের মধ্যে বিদ্যালয়টি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশা তৈরি হয়েছিল। তবে সেই আশাও শেষ পর্যন্ত হতাশায় পরিণত হয়েছে। ‎ ‎কাপাসিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন বলেন, ‘টিও, এটিও, ইউএনও, পানি উন্নয়ন বোর্ড, ডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। নতুন করে যেন আর কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তাঁরা। বিশেষ করে চরবাসীর একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত বিদ্যালয়টি রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে আজকের এই করুণ দৃশ্য দেখতে হতো না। এর দায় কেউ এড়াতে পারবেন না।’ ‎ ‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ‘গতকালও স্কুলে ক্লাস হয়েছে। ভোরে শুনলাম এই অবস্থা। সঙ্গে সঙ্গে এটিও স্যারকে জানাই। তিনি এসেছেন। পরামর্শ করে ১৪ জন শ্রমিক লাগিয়ে দিয়েছি। তারা বিদ্যালয়ের জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। এরই মধ্যে একটি বেড়া ও তিনটি জানালা নদীতে চলে গেছে।’ ‎ ‎তিনি আরও বলেন, ‘মন্ত্রী, এমপি, পানি উন্নয়ন বোর্ড, ডিসি ও ইউএনও স্যার সবাই এসেছিলেন। শুধু আশ্বাসই পেয়েছি। স্কুল এলাকায় একটি জিও ব্যাগও ফেলানো হয়নি। ফেললে হয়তো আজকের এই ভয়াবহ দৃশ্য দেখতে হতো না।’ ‎ ‎ঘটনাস্থল থেকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মণ বলেন, ‘নদীভাঙন শুরুর পর থেকে যখন যা হয়েছে, বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। সে কারণেই আজ এই ভয়াবহ অবস্থা।’ ‎ ‎উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ‎ ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, ‘নতুন করে আবারও ভাঙন শুরু হয়েছে। বিষয়টি শুনেছি। প্রতিষ্ঠানটি অন্য স্থানে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’ ‎ ‎নদীভাঙন ঠেকাতে সংশ্লিষ্টদের গাফিলতি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নদীভাঙনের বিষয়ে কারও কোনো হাত নেই। তবে পানি উন্নয়ন বোর্ডের কোনো গাফিলতি আছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।’ ‎ ‎জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়া মাত্র ব্যবস্থা নিতে বলা হয়েছে। আশা করি, ঘণ্টাখানেকের মধ্যে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে।’ ‎ ‎তবে এর আগে স্কুল এলাকায় কোনো জিও ব্যাগ ফেলা হয়নি বলে স্বীকার করেন তিনি। তাঁর ভাষ্য, ‘গত বছর ওই স্কুলের আপ ও ডাউনে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছিল। তবে এবার ওই স্কুল রক্ষায় কোনো জিও ব্যাগ বরাদ্দ হয়নি।’ ‎ ‎এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ‎ ‎ফলে একের পর এক পরিদর্শন আর আশ্বাসের পরও চরবাসীর একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানটি নদীর গ্রাস থেকে রক্ষা করা গেল না। এখন বিদ্যালয় রক্ষার বদলে চলছে তার স্মৃতি ও সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি।


আরও খবর




আশ্বাসেই শেষ, নদীর পেটে ভোরের পাখি বিদ্যালয়

দলিল লেখকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

গাজীপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, সুমন আইসক্রিমকে জরিমানা

শেরপুরে পিকআপের মুড়ির বস্তার নিচে ৫৮৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

আখাউড়ার খড়মপুর মাজার দানবাক্সে ওরসে মিললো কোটি টাকার বেশি

নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও

বন্দ‌রের নিশা বেগম হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ বাবা-মা

কুমিল্লা কারাগারে তারু মিয়ার মৃত্যুর গুজব, জীবিত আছেন-নিশ্চিত করল কারা কর্তৃপক্ষ

জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন -এমপি কামরুল

দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গজারিয়ায় বিক্ষোভ

চন্দনাইশে গাছবাড়ীয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন'র প্রধান শিক্ষক মো. নুরুল আবছারের মমতাময়ী মায়ের ইন্তেকাল

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

ভূমিহীন মানুষের বহুতল ভবনের প্রয়োজনীয়তা কতটুকু!- চনপাড়াবাসী


এই সম্পর্কিত আরও খবর

দলিল লেখকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

গাজীপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, সুমন আইসক্রিমকে জরিমানা

শেরপুরে পিকআপের মুড়ির বস্তার নিচে ৫৮৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

আখাউড়ার খড়মপুর মাজার দানবাক্সে ওরসে মিললো কোটি টাকার বেশি

নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ বাবা-মা

কুমিল্লা কারাগারে তারু মিয়ার মৃত্যুর গুজব, জীবিত আছেন-নিশ্চিত করল কারা কর্তৃপক্ষ

জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন -এমপি কামরুল