
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র মুয়াজ মারা গিয়েছেন। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১ঃ০০ ঘটিকার সময় উপজেলার তারাব পৌরসভার তারাব- বিশ্বরোড সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মুয়াজ খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতির একমাত্র পুত্র সন্তান। মুয়াজ নরসিংদী সরকারী কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়- মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতি ৩ সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান মুয়াজ। ১ম বর্ষের পরীক্ষা থাকায় বাড়ী থেকে মোটরসাইকেল যোগে নরসিংদী কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড সড়কে দূর্ঘটনার শিকার হয়।
প্রত্যেক্ষদর্শীরা জানান- নিহত মোটরসাইকেল আরোহী পিছন থেকে ওভারটেক করার সময় ট্রাকের ডান পাশের পিছনের চাকার সাথে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত মুয়াজের পরিবার থেকে কোন ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে না জানিয়ে নিহতের পিতা মাসুম আহমেদ মুয়াজের মরদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়। তবে ঘাতক ট্রাক গাড়িটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের তারাব বিশ্বরোডে অবস্থিত পুলিশ বুথে গিয়ে কাউকে না পাওয়ায় কোন বক্তব্যে পাওয়া যায়নি।




























