
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগর এলাকায় জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গাজীপুর-এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। আইন অমান্য করায় অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে গাজীপুর সদরের চাপুলিয়া এলাকায় অবস্থিত ‘সুমন আইসক্রিম’ নামক একটি প্রতিষ্ঠানকে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।উক্ত মোবাইল কোর্টটি গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাশরীফুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ-এর নেতৃত্বে যৌথভাবে পরিচালিত হয়।অভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিএসটিআই গাজীপুর অফিসের ফিল্ড অফিসার (সিএম) জনাব রিয়াজ হোসেন মোল্লা এবং পরিদর্শক (মেট্রোলজি) আফসানা ইসলাম কেয়া।বিএসটিআই, গাজীপুর কতৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে সঠিক ওজন ও মান নিশ্চিত করতে জনস্বার্থে এই ধরণের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।




























