শিরোনাম
হেলপার চালাচ্ছিল বাস,খাদে পড়ে আহত ১০ সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ মানিক সহ গ্রেফতার ৪,দুটি হত্যা মামলার রহস্য উদঘাটন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ সেতুতে প্রতিদিন পারাপার, আতঙ্কে স্থানীয়রা

প্রকাশিত:মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া-ছোটডাঙ্গা বাজার এলাকায় রতনডারি খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রায় এক বছর আগে সেতুটির মাঝখানের অংশ ভেঙে ধসে গেলেও এখনো তা সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি।ফলে বাধ্য হয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার করছেন কয়েকটি গ্রামের মানুষ। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পুরো সেতুটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে উপজেলা পরিষদের বরাদ্দে রতনডারি খালের ওপর সরু এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি দিয়ে উচুল, কাশিমপুর, ঝনঝনিয়া, ছোটডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করেন। কিন্তু প্রায় এক বছর আগে সেতুটির মাঝখানের অংশ ভেঙে ধসে যায়। পরে স্থানীয়রা কাঠের পাটাতন বসিয়ে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করেন।তবে বর্তমানে সেতুটির অধিকাংশ জায়গাতেই ভাঙন ধরেছে। ফলে পথচারী, ভ্যানচালক ও কৃষকদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হতে হচ্ছে।স্থানীয় এছাহক সরকার বলেন, খালের উত্তর মাঠে আমাদের কৃষিজমি রয়েছে। ধান কেটে ঘরে তোলা কিংবা এপার থেকে ওপারে বিভিন্ন মালামাল নেওয়ার সময় চরম ভোগান্তিতে পড়তে হয়। গত সপ্তাহে লিটন নামে একজনের প্রায় এক লাখ টাকা দামের একটি গরু সেতুর ভাঙা অংশে পড়ে গিয়ে পা ভেঙে যায়।ছোটডাঙ্গা গ্রামের ভ্যানচালক গকুল হোসেন বলেন, সিমেন্ট বোঝাই করে ভ্যান নিয়ে সেতু পার হওয়ার সময় উল্টে খালের মধ্যে পড়ে যাই। এতে সবগুলো সিমেন্ট নষ্ট হয়ে যায়। সেতুর এমন নাজুক পরিস্থিতি হয়েছে যে, যেকোনো সময় পুরো সেতু ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।ছোটডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মিল্টন হোসেন জানান, সেতুটি নতুন করে নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীর কাছে আবেদন করা হয়েছে। এরপর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সেতুটি পরিদর্শন ও তদন্ত করে গেছেন।সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, উপজেলা পরিষদের বরাদ্দ থেকে প্রায় ১৪ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি নতুন করে নির্মাণের জন্য বেশ কয়েকটি আবেদন দিয়েছি। কিন্তু দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা হয়নি।এ বিষয়ে আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতিষ কুমার সরকার বলেন, নতুন সেতু নির্মাণের জন্য প্রকল্প আকারে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাস এবং বরাদ্দ আসলেই নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু হবে।



আরও খবর
হেলপার চালাচ্ছিল বাস,খাদে পড়ে আহত ১০

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬





হেলপার চালাচ্ছিল বাস,খাদে পড়ে আহত ১০

সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ মানিক সহ গ্রেফতার ৪,দুটি হত্যা মামলার রহস্য উদঘাটন

আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ সেতুতে প্রতিদিন পারাপার, আতঙ্কে স্থানীয়রা

রায়েন্দা ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল ঝরে পড়া মুক্ত ইউনিয়ন গড়ার অগ্রগতি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রায়গঞ্জে এক রাতেই চুরি ৬ গরু

দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনে বাধা নেই: হাইকোর্ট

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

হেলপার চালাচ্ছিল বাস,খাদে পড়ে আহত ১০

সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ মানিক সহ গ্রেফতার ৪,দুটি হত্যা মামলার রহস্য উদঘাটন

রায়েন্দা ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল ঝরে পড়া মুক্ত ইউনিয়ন গড়ার অগ্রগতি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রায়গঞ্জে এক রাতেই চুরি ৬ গরু

দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনে বাধা নেই: হাইকোর্ট

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড