শিরোনাম
পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

আইজিপি পদে ফের মামুন নাকি নতুন মুখ?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ পুলিশের ৩১তম পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে তিনি দ্বিতীয় মেয়াদে এ পদে আসীন। সেই নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই। আড়াই লাখের বেশি পুলিশ সদস্যের নেতৃত্বে বর্তমান আইজিপি মামুনই থাকছেন নাকি নতুন কেউ আসছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন।


পরবর্তী পুলিশপ্রধান হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, বর্তমান আইজিপি ড. চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই পদে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন। কারণ হিসেবে সূত্রটি বলছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতিকাণ্ডের তথ্য সামনে আসার পর পুলিশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বর্তমান আইজিপি মামুনের চুক্তিভিত্তিক মেয়াদ বাড়তে পারে। এটি হলে মামুনই হবেন এই পদে দেশের সবচেয়ে বেশি সময় থাকা আইজিপি। এর আগে পরপর দুই মেয়াদে আইজিপি থাকলেও তিন মেয়াদে কেউ দায়িত্ব পালন করেননি।


আর যদি মেয়াদ না বাড়ানো হয়, তাহলে বিসিএস ১২তম ব্যাচের অতিরিক্ত আইজিপি (প্রশাসন, গ্রেড-১) মো. কামরুল আহসানকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।


পুলিশ সূত্র জানায়, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ বাড়লে এটি হবে দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ। এর আগে গত বছরের ৯ জানুয়ারি তার চাকরির মেয়াদ দেড় বছর বাড়িয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।




পাশাপাশি একই ব্যাচের অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফকরুল ইসলাম ও অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলামের নামও আলোচনায় আছে।


সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, আইজিপি পদে সুনির্দিষ্ট কোনো মেয়াদকাল নেই। সরকারি চাকরির বিধি অনুযায়ী, ৫৯ বছর বয়স হলে অবসরে যান কর্মকর্তারা। ২০২৩ সালের ১১ জানুয়ারি সরকারি চাকরির বিধি অনুযায়ী, ৫৯ বছর বয়স পূর্ণ হয় বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের। পরে জাতীয় সংসদ নির্বাচনের বিষয় বিবেচনায় রেখে তাকে দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তার মেয়াদ শেষ হওয়ার পর ১২ জুলাই থেকে নতুন আইজিপির দায়িত্ব পালন শুরুর কথা। তবে বর্তমান আইজিপিকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, পুলিশে এমন আলোচনাই বেশি।


পাশাপাশি এটাও আলোচনা আছে- আইজিপি পদে নতুন কেউ আসতে পারেন। সরকারের হাইকমান্ড আইজিপি পদ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এরই মধ্যে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসানের ফাইল প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফাইলগুলো বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে বলে জানা যায়।



চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা থানাধীন শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।



তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে ও ডিআইজি হিসেবে ডিআইজি (অপারেশন্স), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত হয়ে তিনি অতিরিক্ত আইজিপির (এইচআরএম) দায়িত্বপ্রাপ্ত হন। র‌্যাব ফোর্সেসের মহাপরিচালকও ছিলেন। র‌্যাবের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। পুলিশে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সৎ কর্মকর্তা হিসেবে বেশ সুনাম রয়েছে।


আইপিজি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছে ১২তম ব্যাচের অতিরিক্ত আইজিপি (প্রশাসন, গ্রেড-১) মো. কামরুল আহসানের। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর গ্রামে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


১৯৯১ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগ দেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়িত হওয়ার পর চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেল এএসপি, এএসপি ডিএসবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, ফেনী জেলার অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেন।


এছাড়া শরীয়তপুর, চট্টগ্রাম ও যশোর জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (সংস্থাপন) ও অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) এবং রেলওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া আন্তর্জাতিকভাবে স্বনামধন্য পুলিশ কর্মকর্তা মো. কামরুল আহসান জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ‘পুলিশ অ্যাডভাইজার’ হিসেবে সিয়েরালিওন ও সুদানে দায়িত্ব পালন করেন।


জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল।


সুদান মিশনের কনটিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের গৌরবের পাশাপাশি মিশনগুলোতে দৃষ্টান্তমূলক চাকরির স্বীকৃতিস্বরূপ ‘জাতিসংঘ শান্তিরক্ষা পদক’ লাভ করেন অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান।


আইজিপি পদের জন্য আলোচনায় আছেন অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফকরুল ইসলাম। ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি বাগেরহাট জেলায় তার জন্ম। ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন মল্লিক ফকরুল ইসলাম।


২০০৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ভোলা, কিশোরগঞ্জ, সিলেট, ফেনী জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনাম অর্জন করেন। এরপর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ২০১২ সালে দায়িত্ব পালন করেন র‌্যাবে। পরে ২০১৪ সালে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, সিটি এসবি ও ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন।


আতিকুল ইসলাম বিসিএস ১২তম ব্যাচে থেকে ১৯৯১ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন জোনে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করছেন।


১৯৬৬ সালে রংপুর জেলার কোতোয়ালি থানার জুম্মাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আতিকুল ইসলাম। তিনি বিএসএমএমইউ থেকে ফার্মাকোলজি বিষয়ে স্নাতক এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।


বাংলাদেশ পুলিশে অসাধারণ ও দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ছয়বার আইজি ব্যাজ, দুবার বিপিএম সার্ভিস, দুবার পিপিএম (সেবা) (গ্যালান্ট্রি) অর্জন করেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার সঙ্গে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ।



নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির খবরে দেশ-বিদেশে আলোচনার ঝড় বইছে। এ নিয়ে পুলিশে নেতিবাচক প্রভাব পড়ায় সরকারের হাইকমান্ডও চিন্তিত। বর্তমান আইজিপির মেয়াদ শেষ হবে ১১ জুলাই। এরই মধ্যে সরকারের নীতিনির্ধারকরা আইজিপি পদে কাকে আনা যায় তা নিয়ে আলোচনা করছেন। নতুন আইজিপি নিয়োগ দেওয়া হবে, নাকি বর্তমান আইজিপির মেয়াদ আবারও বাড়ানো হবে- তা নিয়েও আলোচনা চলছে। পুলিশের বর্তমান পরিস্থিতি কে ভালোভাবে মোকাবিলা করতে পারবেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন নীতিনির্ধারকরা।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সরকারের নীতিনির্ধারকদের একটি অংশ চাইছে বর্তমান আইজিপিকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দিতে। তার মেয়াদ হবে ছয় মাস অথবা এক বছর। তবে সরকারের নীতিনির্ধারকদের আরেকটি অংশ চাইছে এ পদে নতুন কেউ আসুক। এক্ষেত্রে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসানকেই এগিয়ে রাখা হয়েছে।



বর্তমান আইজিপির মেয়াদ না বাড়লে কামরুল আহসানই পরবর্তী আইজিপি হচ্ছেন সে আভাস অনেকটাই স্পষ্ট। কারণ ১২তম ব্যাচের তিনি গ্রেড-১ পদমর্যাদার। পাশাপাশি একই ব্যাচের অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফকরুল ইসলাম এবং অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলামের নামও আইজিপি হওয়ার বিষয়ে আলোচনায় আছে।


আরও খবর




পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা