শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
বেক্সিমকোর শেয়ার কারসাজি

আইন লঙ্ঘন করে একই নিরীক্ষককে দিয়ে ১২ বছর ধরে প্রতিবেদন

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২১ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টানা ১২ বছর বিএসইসির আইন লঙ্ঘন করে একই নিরীক্ষককে দিয়ে করিয়েছে আর্থিক প্রতিবেদন। বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার কারসাজি করতে এমন কাজ করেছে কোম্পানিটি। এজন্য শুধু তলব নয়, নিরীক্ষক ও নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ তাদের।


পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে একটি কোম্পানিকে বছরে চারবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়। যা কোম্পানি ভেদে জুলাই থেকে জুন অর্থবছর বা জানুয়ারি থেকে ডিসেম্বর হিসাব বছরের হয়ে থাকে। প্রথম ৩ প্রান্তিকে কোম্পানি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। আর সবশেষ চতুর্থ বা বার্ষিক প্রতিবেদন একটি নিরীক্ষা ফার্ম দিয়ে প্রকাশ করতে হয়। সেক্ষেত্রে একজন অডিটর দিয়ে একটানা সর্বোচ্চ তিনবার নিরীক্ষা করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।


আর যদি কোনো কোম্পানি ৩ বছর পরও একই অডিটরকে নিয়োগ দেয়, সেখানে কারসাজির সুযোগ তৈরি হয়। এতে অডিটরের মাধ্যমে সম্পদ, ব্যবসা ও মুনাফা অতিরিক্ত বেশি বা কম দেখিয়ে কোম্পানি শেয়ারের দামে কারসাজি করে থাকে, যাতে ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারী। যে কারণে মাঝে মধ্যেই কিছু কোম্পানির ক্ষেত্রে বিএসইসিকে ব্যবস্থা নিতে দেখা গেছে।


এই কাজ গত ১২ বছর ধরে করছে বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানি দুটি ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত একই অডিটর দিয়ে আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করিয়েছে। এই সময়ে তাদের শেয়ারের দরও অনেক বেশি বাড়তে ও কমতে দেখা যায়।


কোম্পানিটি বলছে, অডিটর নিয়োগের বিষয়ে বিএসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট করে তারা। আদালত প্রজ্ঞাপন স্থগিত করলেও অডিটর নিয়োগ দিয়েছে তারা।


বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সচিব মোহাম্মদ আসাদ উল্লাহ বলেন, ‘ব্যাখ্যা এখনো জমা দেয়া হয়নি। একটা সময় আছে। আমরা সময়ের মধ্যে জমা দিয়ে দিবো।’


বেক্সিমকোর কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে কারসাজির অভিযোগ করে আসছেন বাজার সংশ্লিষ্টরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য খাতের সাথে পুঁজিবাজার সংস্কার শুরু করে অন্তর্বর্তী সরকার ও বিএসইসি। এরই ধারাবাহিকতায় প্রথমে বেক্সিমকোর শেয়ারে কারসাজির দায়ে প্রায় সাড়ে ৪শ’ কোটি টাকা জরিমানা করা হয়। আর এবার কারসাজি করে শেয়ারের দাম কমানো ও বৃদ্ধিতে কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিএসইসি।


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বোর্ডের মাধ্যমে অডিপ অ্যাপ্রুভাল হয়ে থাকে। কোম্পানিগুলো পর পর ৩ বছর করতে পারে। এরপর আবার বোর্ডের কাছ থেকে অনুমতি নিতে হয়। বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই বিষয়টা বিচারাধীন। এখনো একটা কোম্পানি রয়েছে।’


এদিকে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোম্পানির সাথে জড়িত নিরীক্ষক ও নিয়ন্ত্রক সংস্থার জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।


অর্থনীতিবিদ ড. শহিদুল জাহিদ বলেন, ‘বিভিন্ন অডিট ফার্ম ইতিপূর্বে কোম্পানিগুলোর সাথে যোগসাজশ করে ফিনান্সিয়াল স্টেটমেন্টে ফুলে ফাপিয়ে দেখানোর জন্য শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে।’


বিগত ১২ বছরে বেক্সিমকোর কোম্পানিগুলোর বিশেষ নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এতে কোম্পানিগুলো ব্যবসা ও সম্পদ কতটা বেশি দেখিয়েছে এবং বতর্মানে সেগুলোর আসল চিত্র উঠে আসবে বলে জানান তারা। 


আরও খবর




বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প