শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

আইন থাকলেও নেই প্রয়োগ; অলিগলি ছেয়ে গেছে নিষিদ্ধ সিনথেটিক ব্যানারে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০২ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ০২ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নির্বাচনি আইন আছে, বিধিমালাও আছে। তবে তা না মানার প্রবণতা রয়েছে তৃণমূল থেকে শীর্ষ সব পর্যায়ের নেতাদের মধ্যে। পরিবেশ বাঁচাতে নিষিদ্ধ করা হয়েছে যে পোস্টার এবার তার আধিক্য শহরজুড়ে কম থাকলেও অলিগলি ছেয়ে গেছে বিভিন্ন ধরনের সিনথেটিক ব্যানারে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এগুলো এখনই থামানো না গেলে অপরাধ লাগামহীন হতে পারে।


২৯ জানুয়ারি, বুধবার, সন্ধ্যা সাড়ে ৫টা। সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে চেয়ারে বসা নিয়ে দুই প্রার্থীর দ্বন্দ্বের জেরে শেরপুরে খুন হন জামায়াত নেতা।


প্রার্থীদের ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার শিরোনামের ঐ অনুষ্ঠানে ঐ উপজেলার সর্বোচ্চ নির্বাচন কর্মকর্তার সামনেই কি আচরণবিধি লঙ্ঘন হয়েছে?


নির্বাচন আইন গণ-প্রতিনিধিত্ব আদেশ থেকে তৈরি, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ অনুসারে এ ঘটনায় আচরণবিধির দুইটি ধারার অন্তত ৩টি উপধারার লঙ্ঘন হয়েছে। যেমন, আচরণবিধির ৬ ধারায় বলা হয়েছে, প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থী সমান অধিকার পাবেন এবং অন্য প্রার্থীর প্রচারণা পণ্ড ও বাধা দিতে পারবেন না। একইভাবে ১৫ ধারায় বলা হয়েছে, নির্বাচনি প্রচারণাকালে কোন ধরনের তিক্ত ও উস্কানিমূলক বক্তব্য দিতে পারবে না।


শুধু শেরপুর না, ঢাকার অন্তত দুটি আসনে প্রার্থীদের প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে হামলার ঘটনা খবর হয়েছে।


নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি বলেন, এগুলো যদি না থামানো হয় একসময় দেখা যাবে যে এগুলো একদম লাগামহীন হয়ে গেছে। নির্বাচনের যে আইনশৃঙ্খলা মেনে চলার যে সবার দায় থাকে সেক্ষেত্রে কেউ আর দায়টা নিবে না। বলবে যে, সবই ত হচ্ছে।



আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শুধু তৃণমূলে নয়, শীর্ষ নেতাদের ওপরেও আছে। বিএনপির শীর্ষ নেতার শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ একাধিক জনসভা করেছেন গভীর রাত পর্যন্ত।


কার্যত দিনের কোনভাগে জনসভা করা যাবে তা নির্ধারিত করা নেই আচরণবিধিতে, তবে বিধিমালার ১৭ ধারার ২ উপধারায় আছে, মাইক বা শব্দের মাত্রা বাড়ানো যে কোন যন্ত্রের ব্যবহার করা যাবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এবং একই ধারার ১ উপধারায় নির্বাচনি এলাকায় একইসঙ্গে ৩টির অধিক মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করার যে বিধান রয়েছে। তা লঙ্ঘন করে চলেছেন, তারেক কিংবা শফিকুর দুই রহমানই।


জেসমিন টুলি বলেন, নাগরিকের অসুবিধা তৈরি করবে যেমন কারো ঘুমন্ত, কারো পড়াশোনা করে সেজন্য মাইককে সীমিত করা হয়েছে। বড় বড় নেতারাই আমাদের কাছে উদাহরণ হয়ে ওঠা উচিত যে তা আইনের প্রতি শ্রদ্ধাশীল।


এবারের প্রচারণায় যে কোন ধরনের পোস্টার নিষিদ্ধ। সাদাকালো ও নির্ধারিত মাপের হতে হবে যে কোন ধরনের ব্যানার, ফেস্টুন, তবে নিষিদ্ধ কাপড় বা চট বাদে যে কোন ধরনের সিনথেটিক উপাদানে প্রস্তুত প্রচারণা সামগ্রী। কার্যত শহরজুড়ে এসব রঙিন এবং সিনথেটিক প্রচারণার ছড়াছড়ি। প্রশ্ন হলো, সেটি কোন আইনে?


এ ব্যাপারে একাধিকবার ঢাকা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার দপ্তরের বক্তব্য চাইলেও কোন বক্তব্য পাওয়া যায়নি। এই নির্বাচন বিশ্লেষক বলছেন, সামগ্রিকভাবে নির্বাচন কর্মকর্তাদের ভূমিকা হতাশা-ব্যঞ্জক।


নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি বলেন, বিলবোর্ড হোক, ফেস্টুন হোক বা লিফলেট হোক সবই সাদাকালো হওয়ার কথা। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টা লাগাতে পারবে। যাদের জন্য করা তারাই যদি আইন ভঙ্গ করে তাহলে তো এটা আইনের প্রয়োগ যে শিথিল তারই প্রমাণ হয়ে যাবে।


রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর সপ্তম ধারার ঘ উপধারায় বলা আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার সামগ্রীর ক্ষতিসাধন করা অপরাধ। যদিও দেশের প্রায় সবগুলো সংসদীয় আসনে এ ধরণের অপরাধ সংঘটনের অভিযোগ পাওয়া যাচ্ছে। 


আরও খবর




শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত‌্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার

রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা

বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা