শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

আজমিরীগঞ্জে নদী ভাঙনে ঝুঁকির মূখে পড়েছে শতাধিক পরিবার

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image
প্রশাসনের পক্ষ থেকে নদী রক্ষা রোধ প্রকল্পের নেই কোন উদ্যোগ

মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি :-



আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে কুশিয়ারার কালনীনদী।  নদীটি দিনের পর দিন ভয়ানক আকার ধারন করছে। ওই নদীতে ভাঙন দেখা দেয়ায় ঝুঁকির মূখে পড়েছে সাহানগরের শতাধিক পরিবার। গত দু'বছরের ভাঙনে নদীর তীরের ফসলিজমি তলিয়ে গেছে নদীগর্ভে। সম্প্রতি এ ভাঙন পৌঁছেছে কারও বাড়ীর আঙিনায়, আবার কারও বা দোরগোড়ায়। প্রতিদিন ভাঙনের ফলে অনেকের দরজার সামনে এসে দাঁড়িয়েছে নদীটি। এর আগে একই এলাকার উমেদনগর,কণ্যাজুরি, নজরাকান্দা, কাদিরপুর, সৌলরী, মনিপুর, বদরপুর ও কালনীপাড়ার ফসলী জমি ভিটে বাড়ী বিলীন হয়ে গেছে কুশিয়ারা নদীর গর্ভে। এনিয়ে বিভিন্ন পত্রিকায় অনেক বার প্রতিবেদন করা হলে ও প্রশাসনের পক্ষ থেকে এলাকায় পাউবো'র জরুরী ফান্ড থেকে নদী রক্ষা রোধ প্রকল্পের এখন ও কোন কাজ করা হয়নি।  সম্প্রতি এ বছরও কুশিয়ারার কালনীনদীর তীরবর্তী কাকাইলছেওয়ের সাহানগর গ্রামে ভাঙনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে। উক্ত গ্রামের বাসিন্দারা জানান, পানি উন্নয়ন বোর্ড বা পাউবো সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও ভাঙন রোধে কোনো ধরণের ব্যবস্থা বা আশ্বাস মিলেনি সংশ্লিষ্ট দপ্তর সমূহ থেকে। গতকাল বুধবার সকাল ১১ টায় সাহানগর গ্রাম এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের প্রায় দেড়শত মিটার জায়গায় নির্মাণকৃত বসতঘর ও বসতভিটা ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এ ছাড়াও বিভিন্ন জায়গায় ফাঁটল দেখা দিয়েছে। এমতাবস্থায়, সাহানগর গ্রামের প্রায় শতাধিক পরিবারের লোকজনের মাঝে চরম আতংক বিরাজ করছে। ওই গ্রামের বাসিন্দা ও শিক্ষক লিটন রায় জানান, সম্প্রতি অতিবর্ষনের কারনে সাহানগর গ্রাম সংলগ্ন কুশিয়ারার কালনীনদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে ওই গ্রামের প্রায় ৮ থেকে ১০ টি পরিবারের বসতঘর, গাছপালা ও বসতভিটা নদীগর্ভে তলিয়ে গেছে। ভাঙন প্রতিরোধে সনাতন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে চেষ্টা বা অবলম্বন করেও কোনো ধরণের প্রতিকার হচ্ছে না। কয়েকদিন ধরে আবারও পার্শ্ববর্তী সৌলরী গ্রামেও ভাঙন দেখা দিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ এর উপ সহকারী প্রকৌশলী মো. মাসুদ চৌধুরী জানান, কাকাইলছেওয়ের সাহানগর গ্রামের লোকজন এসেছিলেন। গ্রামের সবাই একত্রিত হয়ে একটি আবেদন করার কথা বলে দেয়া হয়েছে। এতে করে এক্সচেঞ্জের মাধ্যমে জরুরী ফান্ড থেকে বরাদ্দ দেয়ার ব্যবস্থা করা যাবে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার এসএম রেজাউল করিম জানান, বিষয়টি আমি এখন অবগত হলাম। উনি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২